ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদ চত্ত¡রে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ নবনির্মিত এই ম্যুরালের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা পরিষদের উদ্যোগে নির্মিত ম্যুরালের উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ৬ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মাণ করা হয়েছে।


