IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> রাজশাহী >> রাজশাহীতে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৫০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল ইসলাম (২৪) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। রোববার বেলা ১১ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর টু তাতারপুর রোড অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফুল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন দমদমা পানানগর এলাকার আরিজুল ইসলামের ছেলে।

র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর টু তাতারপুর রোড মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০২ টি মোবাইল ফোন, ০৪ টি সীমকার্ড, ০২ টি মেমোরীকার্ড ও নগদ ৩৫০০/-টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এদিকে, রোববার রাত ১ টার দিকে র‌্যাব-৫ এর অপর অভিযানে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বৈশিষ্ট্যপুর গ্রাম এলাকা থেকে মাদক চাষী শ্রী নরেন চন্দ্রকল (৫৫) কে গ্রেপ্তার করা হয়। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বৈশিষ্ট্যপুর এলাকার মৃত রোকল চন্দ্র এর ছেলে।

র‌্যাব-৫ জানায়, শ্রী নরেন চন্দ্রকল এর বসত বাড়ি হতে ৭ কেজি ওজনের কাঁচা গাঁজা গাছ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31