IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> রাজশাহী >> রাজশাহীর তানোরে গভীর নলকূপ ভাংচুর, থানায় অভিযোগ

রাজশাহীর তানোরে গভীর নলকূপ ভাংচুর, থানায় অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনতে প্রতিপক্ষরা উদ্দেশ্যেপ্রণোদিত ও পরিকল্পিত ভাবে গভীর নলকুপের যন্ত্রপাতি ভাংচুর করে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে অভিযোগের খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। উপজেলার কাঁমারগা ইউপির গাংহাটি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। স্থানীয়রা এঘটনায় জড়িতদের দৃস্টান্তমুলক শাস্তির দাবি করেছে।

জানা গেছে, উপজেলার কাঁমারগা ইউপির ২০৮ নম্বর গাংহাটি মৌজায় ২৬৯ নম্বর দাগে অবস্থিত বিএমডিএর গভীর নলকুপের অপারেটর গ্রামের মৃত ধীরেন সরকারের পুত্র পলাশ সরকার। কিন্তু সে গভীল নলকুপের ঘরে মাদক সেবনসহ নানা অজুহাতে সেচচার্জ আদায়ের নামে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় এমনকি জমির ফসল কেটে নেয়ার মতো ঘটনাও ঘটিয়েছে। এদিকে গভীর নলকুপ স্কীমের সকল কৃষক ঐক্যবদ্ধ হয়ে কৃষকের মতামতের ভিত্তিতে অপারেটর নিয়োগ ও সমিতির মাধ্যমে গভীর নলকুপ পরিচালনার দাবি জানিয়ে বিএমডিএ’র কাছে অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে সমিতি করে দেয়া হয়। কিন্তু সমিতির মাধ্যমে নলকুপ পরিচালনা করলে অতিরিক্ত টাকা আদায়ের কোনো সুযোগ নাই। বিষয়টি বুঝতে পেরে অপারেটর পলাশ সমিতির মাধ্যমে নলকুপ পরিচালনা করতে অনীহা প্রকাশ করে। এমনকি গত মৌসুমে রাঁতের আঁধারে নলকুপের বিভিন্ন যন্ত্রপাতি ভাংচুর করে কৃষকের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে কৃষকের হাতে ধরা পড়লে তিনি ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা করে এবং নলকুপ মেরামতে সমিতির প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয়। এদিকে চলতি মৌসুমেও পলাশ ফের একই ঘটনা ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৯ ডিসেম্বর বুধবার ঘন কুয়াশাচ্ছন্ন সকালে কচুয়া গ্রামের আহসান আলীর পুত্র বাবু, কাদের আলীর পুত্র মিজান ও পলাশ গভীর নলকুপ ভাংচুর করে। এসময় তাদের বাধা দিতে চাইলে তারা উল্টো তাদেরই প্রাণ নাশের হুমকি দিয়ে ধাওয়া করে।

অন্যদিকে, এই ঘটনার দায় গ্রামবাসীর ওপর চাপাতে বাবুর পরামর্শে পলাশ বাদি হয়ে গ্রামবাসীর নামে থানায় মিথ্যা অভিযোগ করেছে। এদিকে গ্রামবাসী বাদি হয়ে পলাশের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছে। পাল্টাপাল্টি অভিযোগে দু’পক্ষ মুখোমুখি এলাকায় চরম উত্তজনা বিরাজ করছে।

এবিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি রাকিবুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে পলাশ অভিযোগ অস্বীকার করে বলেন,গ্রামবাসি জোরপুর্বক তার গভীর নলকুপ দখল করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31