IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> পূর্ণনির্ধারিত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ দাবি ১৪ দলের

পূর্ণনির্ধারিত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ দাবি ১৪ দলের

ধূমকেতু প্রতিবেদক : ২১শে ফেব্রুয়ারির মধ্যেই সোনাদিঘি সংলগ্ন ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে ১৪ দলের আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ১৪ দল রাজশাহীর সমন্বয়ক, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার না থাকায়, আমরা কেউ ভূবন মোহন পার্কে, কেউ রাজশাহী কলেজে, কেউ কোর্ট চত্বরে, কেউ বিভিন্ন প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের প্রাঙ্গনে গিয়ে ২১ ফেব্রুয়ারি শ্রদ্ধাঞ্জলি জানাই। এটি হওয়া উচিত ছিল না। রাজশাহীতে অনেক আগেই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা উচিত ছিল। সোনাদিঘি সংলগ্ন সার্ভে ইনস্টিটিউট ছিল জরার্জীন। ২০০৮ থেকে ২০১৩ সাল প্রথম মেয়াদে আমি মেয়র থাকাকালে নেতৃবৃন্দকে সাথে নিয়ে জরার্জীন ভবন থেকে সার্ভে ইনস্টিটিউটকে নওদাপাড়ায় নতুন ভবনে স্থানান্তর করি। এরপর থেকে পুরাতন সার্ভে ইনস্টিটিউট পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে রাজশাহীর জনগণের দীর্ঘদিনের দাবি অনুযায়ী কেন্দ্রীয় মিনার নির্মাণ করা হবে।

মেয়র আরো বলেন, সার্ভে ইনস্টিটিউট পরিচালনা করে রাজশাহী জেলা পরিষদ। আমি ও এমপি বাদশা ভাই জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারকে বারবার অনুরোধ করেছিলাম, বলেছিলাম, সোনাদিঘিকে নতুন করে সাজিয়ে তার হারানোর ঐতিহ্য ফিরে আনা হচ্ছে। সোনাদিঘির পাশে সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানটি কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য উপযুক্ত স্থান। সেখানে আমরা শহীদ মিনার নির্মাণ করতে চাই। জেলা পরিষদ চেয়ারম্যান একেক সময় একেক কথা বলেছেন, সেখানে বাণিজ্যিক ভবন নির্মাণের কথাও বলেছেন। সোনাদিঘিতে বহুতল বাণিজ্যিক ভবন সিন্টি সেন্টার নির্মিত হচ্ছে। তার পেছনে সার্ভে ইনস্টিটিউটের স্থানে বাণিজ্যিক ভবন নির্মাণের কোন যুক্তি নেই।

মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র লিটন বলেন, ১৯৫২ ভাষা আন্দোলনের পথ বেয়েই ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ নির্মাণের দাবি, জনগণের দাবি, জনগণের দাবি সামনে কেউ কাঁটা হয়ে দাঁড়াবেন না।

রাসিক মেয়র আরো বলেন, মানববন্ধন থেকে জেলা পরিষদ চেয়ারম্যানকে বলতে চাই, আমরা রাজশাহীর মানুষ যখন একমত হয়েছি, একজোট হয়েছি, একসঙ্গে রাস্তায় দাঁড়িয়েছি, সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানেই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করবো ইনশাল্লাহ। প্রায় তিন হাজার কোটি টাকার রাজশাহীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে নির্মাণের জন্য ১৬ কোটি ৫০ লাখ বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।

মেয়র আরো বলেন, শিগগিরই আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসবেন, তাঁর সাথে প্রবীণ ভাষা সৈনিকেরা থাকবেন, তাদের নেতৃত্বে সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে শহীদ মিনারের প্রতীক কাঠামো আমরা তৈরি করবো এবং আগামী ২১ ফেব্রুয়ারি সেখানে দলে দলে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করতে চাই।

বাংলাদেশ ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার রাজশাহীবাসীর দীর্ঘদিনের আকাঙ্খা। আমরা ১৪ দল ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ সিদ্ধান্ত নিয়েছি সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হবে। পুরাতন সার্ভে ইনস্টিটিউটের জায়গাটি পরিত্যক্ত, কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য সেটাই সঠিক স্থান বলে আমরা মনে করি। আমাদের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করবোই। এই সিদ্ধান্ত বাস্তবায়নে যারা বাধা দিবে, রাজনৈতিকভাবে তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের ব্যাপারে যেমন আমরা কোন আপস করি না, তেমনি শহীদ মিনারের ব্যাপারে কোন আপস নেই। আগামী ২১ ফেব্রুয়ারিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে চাই।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, জেলা পরিষদ চেয়ারম্যানকে আমরা বারবার অনুরোধ করেছি, স্মারকলিপি দিয়েছি, কিন্তু তিনি শোনেননি। এখন শুনছি সেখানে বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। আমরা এটি হতে দিবো না। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনে মাননীয় মেয়র ও সংসদ সদস্যকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। তিনি আরো বলেন, রাজশাহীর উন্নয়নে লিটন ভাই ও বাদশা ভাই কাজ করে যাচ্ছেন। মাননীয় শেখ হাসিনা অনেক উন্নয়ন দিয়ে রাজশাহীবাসীকে পুরস্কৃত করেছেন। আমরা রাস্তায় দাঁড়িয়ে মানুষকে কষ্ট দিতে চাই না। সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার হলে, সেখানে আমরা দাঁড়িয়ে মানববন্ধন ও সমাবেশ করতে পারবো।

মানববন্ধন পরিচালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন। মানববন্ধনে আরো বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, ওয়াকার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, বাংলাদেশ জাসদের রাজশাহী মহানগর সভাপতি নুরুল ইসলাম হিটলার। মানববন্ধন ১৪ দলের সর্বস্তরের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31