IMG-LOGO

মঙ্গলবার, ২০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্পনাটোরের দুর্ঘটনায় প্রাণ গেল বাগমারার আনোয়ারেরফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুহযরত শাহজালাল বিমানবন্দরে আগুন‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে’নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণবাঘায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ-আনসার ও ভিডিপির সতর্ক পাহারারাজশাহী হলদিবোনা গ্রামে যুব ঐক্য পরিষদের উদ্যোগে আদিবাসী নারীদের মাঝে বস্ত্র বিতরণরাজশাহীতে মেয়েদের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিতকানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, বদলগাছীতে ৪০০ দুস্থের হাতে শাড়ি-লুঙ্গিবাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টফাইনাল অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> বাঘায় পশু বিক্রিতে ভাটা

বাঘায় পশু বিক্রিতে ভাটা

বাঘায় পশু বিক্রিতে ভাটা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ষোল মাস আগে ১লাখ ৪৭ হাজার টাকা দিয়ে ফিজিয়াম জাতের একটি গরু কিনে লালন পালন করছিলেন উপজেলার আড়াপাড়া গ্রামের আলিম উদ্দীন। প্রতিমাসে গরুর পেছনে তার খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। এতদিন লালন পালন করা গরুটির মাংস ধরা হয়েছে প্রায় ১৩ মণ। সেই গরুটি কোরবানির ঈদে বিক্রি করে লাভবান হবেন বলে এমনটিই আশা ছিল তার। কিন্তু কোরবানির ঈদের শেষ সময়ে এসেও গরুর ক্রেতা না পেয়ে হতাশ তিনি।

শনিবার (১৫ জুন) কথা হলে তিনি জানান, তার চাওয়া দাম সাড়ে ৪লাখ টাকা। তবে দাম কম বেশি যাই হোক, বড় গরুর ক্রেতাই পাচ্ছেন না। শহরের হাটে নিয়ে বিক্রি হবে এমন ভরসাও করতে পারছেন না। তার মতো অনেকেই কোরবানির ঈদের শেষ সময়ে এসেও ক্রেতার অভাবে কোরবানির পশু বিক্রি করতে পারছেননা।

জানা যায়, প্রতি বছর কোরবানির ঈদ সামনে রেখে আশায় বুক বাঁধেন খামারি ও পশু ব্যবসায়ীরা। কিন্তু এবার বাঘা উপজেলার পশুর হাটগুলো জমেনি। বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের আনাগোনাও এবার কম। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে বেসামাল সাধারণ মানুষের সাধ থাকলেও কোরবানির পশু কেনার সামর্থ্য নেই। এ অবস্থায় পশুর হাট জমজমাট হতে পারেনি।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, কোরবানির জন্য বাঘা উপজেলায় এ বছর ৩ হাজার গবাদি পশুসহ কোরবানিযোগ্য ৪৫(পয়তাল্লিশ) হাজারের বেশি পশু প্রস্তুত করেছেন খামারি ও গৃহস্থরা। কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় ৪০(চল্লিশ) হাজার।

বাঘার পশুর হাটগুলোতে কেনাবেচা নেই বললেই চলে। বিশেষ করে কোরবানির গরু বিক্রিতে ভাটা পড়েছে। খামারি ও গৃহস্থরা গত বছরের চেয়ে এবার গরুর দাম বেশি হওয়ার আশা করছেন। অপরদিকে ক্রেতারা মনে করছেন হাটে গরু বেশি ওঠায় দাম কিছুটা কমতে পারে।

জানা যায়, উপজেলায় পশুর হাটের সংখ্যা দুটি। এর মধ্যে বাঘা পৌর এলাকায় ১টি, আড়ানি পৌর এলাকায় ১টি। এসব হাটে স্বাভাবিকের চেয়ে পশু আমদানি কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। খামারিরা আর্থিক ও পশুর খাদ্য সংকটে দ্রæত পশুগুলো বিক্রি করতে হাটে তুলছেন। ওইসব হাটে কোরবানির ঈদ ঘিরে গরুর আমদানি বেড়েছে। তবে বিগত বছরগুলোতে কোরবানির ঈদের মাসখানেক আগেই উপজেলার হাটগুলোতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা আসতেন। কিন্তু এবারে তা চোখে পড়েনি।

কারণ হিসেবে জানা গেছে, কৃষি নির্ভর বাঘা উপজেলায় এবার আমের উৎপাদন নেই বললেই চলে। পাট সহ অন্য ফসলেরও সময় না। যা বিক্রি করে কোরবানির পশু কিনবেন। এছাড়াও আগেভাগে যারা কিছু কম দামে কোরবানির পশু কিনতে চান, তারাও এবার পশু খাদ্যের দাম বেশি হওয়ার কারণে আগে থেকে পশু কিনে সংকটে পড়তে চাননি ক্রেতারা। সবমিলে ক্রেতা না থাকায় দাম ও বিক্রি নিয়ে হতাশ খামারি ও পশু ব্যবসায়ীরা।

বাজুবাঘা গ্রামের কৃষক মহসিন আলী জানান, আম বিক্রি করে সংসারের প্রায় খরচ চালান। এবার কোরবানি পশু কেনার ইচ্চাও করেছিলেন। কিন্তু তার বাগানের একটি গাছেও আম ধরেনি। নিত্যপণ্যের বাজারে আগুন। এখন সংসার চালানোই কঠিন হচ্ছে। একই সমস্যায় তার মতো অনেকেই এবার কোরবানি দিতে পারছেননা।

গত শুক্রবার দুটি গরু বিক্রি করতে চন্ডিপুর পশুর হাটে নিয়ে যান কৃষক আলী হুসেন। তিনি জানান, সংসারের খরচ জোগাতে গরু বিক্রি না করে উপায় নেই। ক্রেতার অভাবে দাম ও বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছেন।

কথা হয় সাজেদুল হক, হোসেন আলীসহ কয়েকজন ক্ষুদ্র খামারির সঙ্গে। তাঁরা জানান, আগের দিন আর নেই। গোখাদ্য কেনা ও পশুর রোগ প্রতিরোধে প্রচুর টাকা ব্যয় করতে হচ্ছে। তা ছাড়া বাইরে থেকে গরু ব্যবসায়ীদেরও আনাগোনা নেই। ঈদের আগ পর্যন্ত গরুর দাম কেমন যাবে, তা নিয়ে শঙ্কায় রয়েছেন তাঁরা।

হাট ইজারাদার মামুন হোসেন জানান, অন্যান্য বছর ১০ দিন আগে থেকেই ব্যবসায়ীদের আনাগোনায় পশুর হাট জমজমাট হয়ে ওঠতো। গত বছর এই সময় হাটে ৩০০/৪০০ গরু বিক্রি হয়েছিল। এবার ১০০ গরুও বিক্রি হয়নি।

এ ব্যাপারে বাঘা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসরাম জানান, এবার কোরবানির পশুর সংকট নেই। চাহিদার চেয়ে উদ্বৃত্ত পশু রয়েছে। এই অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানেও পাঠানো যাবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930