ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা চেয়ারম্যানের সরকারী বাসভবনে স্থানীয় সাংসদের পক্ষ থেকে তানোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড তালন্দ গ্রামের সনাতন ধর্মালম্বী হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, আবুল বাসার সুজন, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন,উন্নয়ন চাইলে নৌকার কোনো বিকল্প নাই, তাই আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী যেই হোক ভোট দিয়ে বিজয়ী করতে হবে নৌকা প্রতিককের প্রার্থীকে আর এই জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আশার আহ্বান জানান।


