IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> রাজশাহী >> রাজশাহীতে ফেন্সিডিল দুই ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ফেন্সিডিল দুই ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শফিকুল রাজশাহী জেলার শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম রায়পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার বোয়ালিয়া মডেল থানাধীন ইসলামপুর মাদ্রাসার মোড়ে জনতা মোটর গ্যারেজের সামনে তালাইমারী টু ভদ্রাগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে ৫০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। এসময় ০১ টি পিকআপসহ তার কাছে থাকা ০১ টি মোবাইল ফোনত, ০১ টি সীমকার্ড ও ০১ সেট যানবাহন নথি জব্দ করা হয়।

এদিকে, সকাল ১০ টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন শ্রীখন্ডি মধ্যপাড়া গ্রাম এলাকায় অভিযান চারিয়ে ৭৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মিলন আলী (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তারকৃত মিলন রাজশাহী জেলার চারঘাট থানাধীন শ্রীখন্ডি মধ্যপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

র‌্যাব-৫ জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31