ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার দুপুর ২ টার দিকে চারঘাট থানাধীন মোক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর (আন্ধারীপাড়া) এলাকার মকবুল হোসেনের ছেলে মঞ্জুর ইসলাম (২২) ও জয়নাল রহমানের ছেলে তুষার ইসলাম (২০)।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর আন্ধারীপাড়া অভিযান চালিয়ে ৪৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মঞ্জুর ও তুষারকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


