IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> রাজশাহী >> তানোরে পুড়ে গেছে শতশত বিঘা জমির আলুর গাছ

তানোরে পুড়ে গেছে শতশত বিঘা জমির আলুর গাছ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে বায়ার কোম্পানির ঔষুধ জমিতে স্প্রে করার পর পুড়ে গেছে অধর্শত প্রান্তিক কৃষকদের শত শত বিঘা জমির আলুর গাছ।

শনিবার রাত ১১টার দিকে এরিপোর্ট লিখার সময় বায়ার কোম্পানির কর্তারা ডিলারদের সাথে নিয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কৃষি কর্মকর্তাসহ ক্ষতিগ্রস্থ্য কৃষকদের মধ্যে থেকে কয়েকজনের সাথে বৈঠক করেছিন।

অপর দিকে ক্ষতিগ্রস্থ্য অন্য প্রান্তিক কৃষকরা দিশা হারারমত চোখে মুখে হতাশার ছাপসহ অজানা আতংকের মধ্যে দিয়ে রাতের এই ঠান্ডার মধ্যে সামান্য পোষাক গায়ে জড়িয়ে হন্যহয়ে থানা মোড়সহ ডিলারের দোকানের আশে পাশে ঘুরা ঘুরি করছিলেন।

এসময় কথা হয় উপজেলার শুকদেবপুর গ্রামের নাদের আলীর ছেলে প্রান্তিক আলু চাষী শামিম হোসেনের সাথে তিনি বলেন, এবছর তিনি সাড়ে ৩ বিঘা জমিতে আলু চাষ করেছেন, সব ধরনের মোড়ক থেকে আলুকে রক্ষার জন্য শুক্রবার তিনি বায়ার কোম্পানির ঔষুধ জমিতে স্প্রে করার পর দিন শনিবার সকালে জমিতে গিয়ে দেখেন স্প্রে করা জমির সবগুলো আলুর গাছ পুড়ে গেছে।

একই কথা বলেন তার সাথে আসা তার গ্রামের ইয়াদ আলী ছেলে আসমত আলী। তিনি বলেন, তিনিও এবছর ২ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন তারও একই অবস্থা।

তারা বলেন, গোল্লা পাড়া বাজারের সৈয়ব আলী ট্রেডার্সের মালিক সৈয়ব আলী বায়া’র কোম্পানির ডিলাম তার মাধ্যমেই বায়া’র কোম্পানির এন্টাকল নামক প্রতিসেধক ঔষুধ জমিতে স্প্রে করার পর ৫০ থেকে ৬০ জন প্রান্তিক ও ক্ষুদ্র আলু চাষীর শত শত বিঘা জমির আলুর গাছ পুড়ে গেছে।

ফলে, তারা ক্ষতিগ্রস্থ্য হওয়ার পাশাপাশি ভেঙ্গে গেছে ক্ষুদ্র এইসব আলু চাষীর স্বপ্ন। সেই সাথে ক্ষুদ্র প্রান্তিক এইসব আলুচাষীর অনেককেই সব হারানোর মত নিঃস্ব হয়ে পথে বসতে হওয়ার চিন্তায় দিশে হারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্থ্য আলু চাষীরা তাদের ক্ষতি পুরন পাওয়ার আশায় প্রশাসেনর উর্বধতন কর্তৃপক্ষের জরুরী ভাবে সু-দৃষ্ঠীসহ হস্থ্যক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে যোগাযোগের চেষ্টা করে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর বক্তব্য পাওয়া যায়নি। অপর দিকে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলামের সাথেও কথা বলা যায়নি।

তবে, রাতেই তানোর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকুবল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক্ষতিগ্রস্থ্য প্রান্তিক এসব আলু চাষীদের ক্ষতিপুরন পাইয়ে দেয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, শতশত বিঘা জমির আলু পুড়িয়ে ফেলার পেছনের রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31