ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ৫নং ওয়ার্ডে মহান বিজয় দিবস উপলক্ষে গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত। রোববার বিকাল ৪ টার দিকে আমেরিকা প্রবাসী আমিরুজ্জামান টুটুল এর সহায়তায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সমাজের সুবিধা বঞ্চিত গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, রাজশাহী সিটি কর্পোরেশন ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।
তিনি বলেন, মানবতার সেবায় এগিয়ে এসে প্রতিটি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ায়। ৫নং ওয়ার্ডে প্রায় ১০০জনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত ডিজিএম সোনালী ব্যাংক রাজশাহী মনোয়ার হোসেন সেলিম, রাজশাহী পরিবেশ বাচও আন্দোলন সাধারণ সম্পাদক রফিকুলহক সেন্টু।
এসময় উপস্থিত ছিলেন, রাজনীতিবীদ আব্দুল মতিন, প্রকৌশলী আব্দুল গফুর, লাইনস্ ক্লাব রাজশাহী সভাপতি একে মাসুদসহ অন্যণ্যজন।


