IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> পুঠিয়া হাটে ময়লা-আবর্জনার দুর্গন্ধে অস্বস্তিতে জনসাধারণ

কর্তৃপক্ষের অবহেলায়

পুঠিয়া হাটে ময়লা-আবর্জনার দুর্গন্ধে অস্বস্তিতে জনসাধারণ

পুঠিয়া হাটে ময়লা-আবর্জনার দুর্গন্ধে অস্বস্তিতে জনসাধারণ

পুঠিয়া হাটে ময়লা-আবর্জনার দুর্গন্ধে অস্বস্তিতে জনসাধারণ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহী পুঠিয়ায় বানেশ্বর হাটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে ময়লা আবর্জনা ও দুর্গন্ধের ভেতর নাক মুখ বেঁধে হাটে কেনাবেচা করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, ১১.৮৫ একর জমির উপর বানেশ্বর হাট। সপ্তাহে দুইদিন শনি এবং মঙ্গলবার হাট বার। চলতি (১৪৩১ সন) বছর হাটটি ইজারা হয়েছে ৪ কোটি ৫১ লাখ ৫১ হাজার টাকায়।

অপরদিকে উপজেলার হাট-বাজারগুলোতে পশুর বর্জ এবং আবর্জনা ফেলার কোনো নিদিষ্ট জায়গা নেই। সরকার প্রতিবছর হাট-বাজারগুলো হতে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে। ইতোমধ্যে হাটটি ইজারা দেওয়ার প্রস্তুতি চলছে। সরকারি নিয়মযায়ী হাট-বাজার হতে যে আয় হবে তার শতকরা ১৫ ভাগ টাকা প্রতিবছর হাট-বাজারের উন্নয়নমূলক কাজে ব্যয় করতে হবে। কিন্তু উপজেলার বেশিরভাগ হাটবাজারে ১৫ শতাংশ টাকা ব্যয় করার হয়নি বলে জানা গেছে।

ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, হাটের উন্নয়নের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কয়েকবার বলা হয়েছে। হাট-বাজারের চলতি বছরের রাজস্বের টাকা অলস অবস্থায় উপজেলায় পড়ে রয়েছে। বানেশ্বর হাটের মাংস বিক্রেতারা বলছে, জবাইকৃত পশুর বর্জ আবর্জনা কোনো নিদিষ্ট স্থানে ফেলার জায়গা নেই। দুর্গন্ধের ভেতর জীবন-জীবিকার জন্য হাটে মাংস বিক্রি করতে আসি। আমাদের মাংস পট্টির অনেকের ইতোমধ্যে ময়না আবর্জনার দুর্গন্ধে শ্বাসকষ্ট দেখা দিয়েছে। হাটের আশেপাশের বসবাসকারীদের অনেকের প্রতিনিয়ত পরিবেশ দূষিত হওয়ায় দেহে বিভিন্ন রোগ দেখা দিচ্ছেন বলে একাধিক অভিযোগ উঠেছে।

বানেশ্বর হাট এলাকাবাসীদের অভিযোগ, শুধুমাত্র কর্তৃপক্ষের নজরদারীর ও অহেলার কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে। দেখা গেছে, উপজেলা ও পৌরসভা মিলে ছোট বড় মোট ৮টি হাট রয়েছে। বাজার রয়েছে প্রায় অর্ধশতাধি। কোনো হাট-বাজারে সরকারি ভাবে কিংবা বেসরকারি ভাবে কোনো নির্দিষ্ট পশুর বর্জ আবর্জনা ফেলার জায়গা নেই। কিন্তু যাদের এগুলো দেখার দায়িত্ব দেওয়া আছে। তারা হলো, উপজেলা স্বাস্থ্য স্যানেটারি পরিদর্শক ও পৌর স্বাস্থ্য স্যানেটারি পরিদর্শকরা। এরা জবাইকৃত পশুর স্বাস্থ্য সঠিক আছে বলে ছিলছাপ্পর দিয়ে টাকা নেওয়ার জন্য কশাইদের কাছে বসে থাকতে দেখা যায়। কিন্তু পশু জবাই করার আগে স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষার করার দায়িত্ব উপজেলা পশুপালন অফিসের।

বানেশ্বর হাটের জুম্মদ আলি বলেন, অবহেলার কারণে শুধুমাত্র যেখানে সেখানে পশু জবাই হয় এবং কশাইরা বর্জ আবর্জনাগুলো নির্দিষ্ট স্থানে গর্ত করে মাটিচাপা না দেওয়ার কারণে, প্রতিনিয়ত পরিবেশ দুষিত হচ্ছে। পুঠিয়া উপজেলার বৃহত্তম বানেশ্বর হাট শনিবার, মঙ্গলবার হাটবার বসে। হাটটি ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশ্বে হওয়ার কারণে ক্রেতা-বিক্রেতা সব সময় বেশি হয়ে থাকে। হাটের দুইদিন প্রায় অর্ধশত গরু, মহিষ, ছাগল জবাই করা হয়। এই সব জবাইকৃত পশুর বর্জ আবর্জনা খোলা জায়গায় ফেলে রাখা হয়েছে। এতে আশপাশের পরিবেশ দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।

বানেশ্বর বাজরের দোকানদার ইয়াদুল, আব্দুর রাজ্জাক, রুস্তম আলী, তাপস পালসহ অনেক দোকানদার অভিযোগ করে বলেন, হাটের দিন ছাড়াও অন্যান্য দিনে আমাদের দুর্গন্ধের মাঝে থাকতে হয়। অনেক সময় দুর্গন্ধের কারণে অসুস্থ হয়ে পড়তে হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝও বলেন, বানেশ্বর হাটের পশুর ময়লা আবর্জনা পরিস্কার করার জন্য একটি ড্রেন নির্মাণের প্রয়োজন রয়েছে। সেই লক্ষে ব্যবসায়ী জনপ্রতিনিধিসহ স্থানীয়দের সঙ্গে একাধিকবার ড্রন নির্মাণ করার জন্য আলোচনা করা হয়েছে। কিন্তু কিছু ব্যক্তির বাধার কারণে ড্রেন নির্মাণ করা যাচ্ছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031