ধূমকেতু প্রতিবেদক : শনিবার সন্ধায় জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা এবং অংকুর মহিলা সমাজ কল্যাণ সমিতির যৌথ আয়োজনে মর্জিনা পারভীনকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রিজিয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সভাপতি হানিফ খন্দকার, পুঠিয়া মডেল স্কুল ও কলেজ রাজশাহীর আই সি টি’র প্রভাষক ও কবি খুসবু জান্নাত, রোমানা, প্রমুখ।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীর সংগীত প্রশিক্ষক ওস্তাদ আব্দুর রশিদ,প্রভাষক মাহাফুজুর রহমান, বাংলাদেশ বেতার ও টেলিভিশন সংগীত শিল্পি আব্দুর রহিম লিটিল।
অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা রাজশাহী শাখার পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সম্মানীত সভানেত্রী নারী সংগঠক মর্জিনা পারভীন কে পুষ্প মুকুট পরিয়ে রবণ করেন স্বনির্ভর মহিলা কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভানেত্রী সামশুন্নাহার রুবিনা।
সংবর্ধনা ও শুভেচ্ছা সম্মাননা স্বারক প্রদান করেন, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা বইবন্ধু আমিনুল হক রিন্টু ও জান্নাতুল ফেরদৌস লিজা, রিজিয়া খাতুন। পরে সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সভাপতি হানিফ খন্দকার ও সাধারণ সম্পাদক তারিনা সুলতানাবৃন্দ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ রাজশাহী জেলা শাখার হানিফ খন্দকার সহ-সভাপতি ও তারিনা সুলতানা সংস্কৃতি বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁদের কেউ সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা সম্মাননা স্বারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মৌওলানা ইসমাঈল হোসেন।
শেষে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস লিজা ও সদস্য সুমির কেক কেটে জন্মদিন পালন করা হয়।


