IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে অনৈতিক ভাবে অর্থ লেনদেনের অভিযোগে সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে যাচাই-বাছাই কার্যক্রম।

বুধবার সন্ধ্যায় বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করে। বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি যুদ্ধকালীন কমান্ডার আলী খাজা এম এ মজিদের বিরুদ্ধে নানা অনিয়মের লিখিত অভিযোগের ফলে এই কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করেছে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।

লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হয়েছে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম। এরই মধ্যে প্রায় সাড়ে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এদিকে, বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শুরুর পর থেকে যাচাই-বাছাই কমিটির সভাপতি আলী খাজা এম এ মজিদের বাড়িতে বীর মুক্তিযোদ্ধাদের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা গেছে। নতুন ভাবে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ার অভিযোগ উঠে। যাচাই-বাছাই কার্যক্রমে টিকার জন্য অনেক বীর মুক্তিযোদ্ধাকে নিয়ম নীতি বহির্ভূত ভাবে আলী খাজা এম এ মজিদের সাথে অর্থ লেনদেন করতে হচ্ছে।

টাকা না দিলে যাচাই-বাছাই কার্যক্রমে তালিকা থেকে বাদ দেয়ারও হুমকী দেয়া হয়েছে অনেককে। তাই বাধ্য হয়েছে অনেক বীর মুক্তিযোদ্ধা অবৈধ ভাবে তার সাথে অর্থ লেনদেন করতে বাধ্য হয়েছেন। বিষয়টি অনেক মুক্তিযোদ্ধায় মেনে নিতে পারেন নি। এর আগে সভাপতির অনৈতিক আচারণের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে মৌখিক ভাবে অভিযোগ করেন তারা। অবশেষে যাচাই-বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন বীর মুক্তিযোদ্ধাগণ। অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই কার্যক্রম সাময়িক স্থগিত করে দেন কমিটির সদস্য সচিব, উপজেলা নির্বাহী অফিসার।

জানা যায়, কয়েক বছর আগে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করতে গেলে কয়েকজন মুক্তিযোদ্ধা মহামন্য আদালতে উক্ত কার্যক্রম বন্ধের আবেদন করেন।আবেদনের প্রেক্ষিতে মহামান্য বিজ্ঞা আদালত যাচাই-বাছাই বন্ধে নিষেধাজ্ঞা জারি করে। বেশ কয়েক বছর পর আবার যাচাই-বাছাই কার্যক্রম শুরু করলে কমিটির সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে উক্ত কার্যক্রম বন্ধে লিখিত আবেদন করেন মুক্তিযোদ্ধারা। সেই আবেদনের ফলে পুনরায় বন্ধ হয়ে গেল যাচাই-বাছাই কার্যক্রম।

আরো জানা গেছে ২০১৬ সাল থেকে অনলাইনে ৩২৪ জন বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমের জন্য আবেদন করেছেন। এছাড়াও সরাসরি অফিসের গিয়েও অনেক বীর মুক্তিযোদ্ধা আবেদন করেন। এদিকে অনেক বীর মুক্তিযোদ্ধা বলেন, যেহেতু যাচাই-বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়ম নীতি অমান্য করে লেনদেনের অভিযোগ উঠেছে তাই তাকে বাদ দিয়ে অন্যকে এই দায়িত্ব দিয়ে আবারও শুরু করা হোক যাচাই-বাছাই কার্যক্রম।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগের ভিত্তিতে সাময়িক স্থগিত করা হয়েছে যাচাই-বাছাই কার্যক্রম। নতুন কমিটির মাধ্যমে আগামীতে পুনরায় যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31