IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> পুঠিয়া রাজবাড়ি জাদুঘরে দর্শনার্থীতে ভরপুর

পুঠিয়া রাজবাড়ি জাদুঘরে দর্শনার্থীতে ভরপুর

পুঠিয়া রাজবাড়ি জাদুঘরে দর্শনার্থীতে ভরপুর

পুঠিয়া রাজবাড়ি জাদুঘরে দর্শনার্থীতে ভরপুর। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ার ঐতিহাসিক রাজবাড়ী ও জাদুঘরে ঈদ উপলক্ষে দর্শনার্থীতে ভরপুর ।

ঈদ উপলক্ষে দেশে বিভিন্ন স্থান থেকে আশা দর্শনার্থীরা পুঠিয়ার রাজবাড়িতে নিরাপদে ঘুরে- বেড়াতে পেরে আনন্দিত। তাদের মুঠোফোনে ক্যামেরা বন্দী করছে রাজবাড়ী বিভিন্ন দর্শনীয় স্থানগুলো।

পুঠিয়া রাজবাড়ী জাদুঘরের স্থানগুলো দেখার জন্য বিভিন্ন ধরনের টিকেটের ব্যবস্থা রয়েছে যার মূল্য চার ভাগে বিভক্ত আছে। যেমন বিদেশি পর্যটকদের জন্য ৪০০ টাকা প্রতি জনের টিকিটের মূল্য। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ২০০ টাকা প্রতি জনের টিকিটের মূল্য। ছাত্র-ছাত্রীদের জন্য ১০ টাকা প্রতি জনের টিকিটের মূল্য এছাড়াও দেশের প্রতিটি নাগরিকের জন্য ৩০ টাকা হারে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে।

পুঠিয়া রাজবাড়ী আশেপাশে যে সকল স্থান দেখার মত কর হয়ে আছে তা হল, রাজবাড়ি ছাড়াও পুঠিয়ার রাজাদের স্মৃতি বিজড়িত বড় গোবিন্দ মন্দির, ছোট গোবিন্দ মন্দির, বড় শিবমন্দির, ছোট শিবমন্দির, বড় আহ্নিক মন্দির, ছোট আহ্নিক মন্দির, জগদ্ধাত্রী মন্দির, দোল মন্দির, রথ মন্দির, গোপাল মন্দির, সালামের মঠ, খিতিশচন্দ্রের মঠ, কেষ্ট খেপার মঠ, হাওয়া খানা, রানিঘাটসহ ১৫টি প্রাচীন স্থাপনা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ঈদের দিন সকাল দশটা থেকেই দর্শনার্থীরা আসা শুরু করেছে রাজবাড়ী ও জাদুকরের বিভিন্ন স্থান ঘুরে দেখার জন্য। আর একমাত্র পুঠিয়ার রাজবাড়িতেই অল্প টাকায় সবগুলো স্থান সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে।

পুঠিয়া রাজবাড়ি জাদুঘরে দর্শনার্থীতে ভরপুর
পুঠিয়া রাজবাড়ি জাদুঘরে দর্শনার্থীতে ভরপুর। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, আজ সকাল থেকেই রাজবাড়ী জাদুঘরে মানুষের অনেক উপস্থিতি। আশা করা যায় আগামীকাল উপস্থিতি আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। আর উপস্থিত যেহেতু বেশি সে কারণে আমাদের ব্যবসা অনেক ভালো হবে বলে মনে করছি।

একজন পর্যটক জানান, আমি চট্টগ্রামে চাকরি করি। ছুটিতে এসে আমার সপরিবার নিয়েই পুঠিয়া রাজবাড়ী ও জাদুঘর ঘুরতে এসেছি। এখানে এসে আমরা অনেক পুরাতন ঐতিহাসিক নিদর্শনগুলো দেখতে পাচ্ছি সেই সাথে আমাদের ছোট বাচ্চাদের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারছি। সেই সাথে ঈদের আনন্দটাও অনেক মানুষের মাঝে উপভোগ করতে পারছি।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর অ্যাসিসট্যান্ট কাস্টোডিয়াল হাফিজুর রহমান বলেন, আজ সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী আসা শুরু করেছে চারটার পর থেকে দর্শনার্থী প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আশা করছি আগামী কাল দর্শনার্থী আরো বৃদ্ধি পাবে ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031