ধূমকেতু প্রতিবেদক : দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজের অনগ্রসর বিশেষত তৃতীয় লিঙ্গের সদস্যদের ধর্মীয় শিক্ষা গ্রহনের সুযোগ সৃষ্টির লক্ষে আয়োজিত প্রকল্পের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।
দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সমাজসেবা অফিসার আশিকুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী রিয়াজ উদ্দীন, রাজশাহীর আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, আসুস এর নির্বাহী পরিচালক রাজকুমার শাও, সেফ সংস্থার চেয়ারম্যান ও এডাব রাজশাহীর সাধারণ সম্পাদক আর.কে দত্ত রুপম, আলোর মিছিল নারী কল্যাণ সংস্থার সভানেত্রী সুইটি, প্রতিবন্ধি স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম, দিনের আলো হিজড়া সংঘের সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি ও সমাজ সেবী হাফিজা বেগম হ্যাপি।
এছাড়াও মানবাধিকার সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধি এবং হিজড়া সম্প্রদায়ের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন অত্র সংস্থার ফিল্ড ফ্যাসিলিটের রায়হানুল হক।
অতিথিবৃন্দ বলেন, হিজড়া সম্প্রদায়ের জনগণকে ঘৃনা করার দিন শেষ হয়ে গেছে। এক সময় ছিল তাদের সাথে কথা বললে ও মিশলে জনগণ খারাপ মনে করত। সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদেরও কোন স্বীকৃতি ছিলনা। কিন্তু বর্তমান সরকার এই জনগোষ্ঠিকে স্বীকৃতি ও পিতার সম্পদে অংশিদারিত্ব নিশ্চিত করেছেন। শুধু তাই নয় জাতীয় পরিচয়পত্র প্রদান করে ভোটাধিকার নিশ্চিত করেছেন। সেইসাথে ধর্মীয় শিক্ষার জন্য আলাদা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।
তারা এই জনগোষ্ঠিকে সামাজিকভাবে মেনে নেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান। সেইসাথে হিজড়াদের চিরাচরিত প্রথা মানুষের নিকট চাঁদা ও জোর করে টাকা আদায় করা থেকে ধীরে ধীরে বেড়িয়ে আসার পরামর্শ দেন অতিথিবৃন্দ।


