IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> মরুকরণ হতে রক্ষায় ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করার তাগিদ

মরুকরণ হতে রক্ষায় ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করার তাগিদ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র ২০বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজশাহী কলেজ মিলনায়তনে দিনব্যাপি সম্মেলনে রাজশাহী ছাড়াও বিভিন্ন দেশের পরিবেশ কর্মীরা ভার্চ্যুয়াল মাধ্যমে অংশ নেন।
বাপা’র আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান

অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের পরিবেশ সম্পর্কে ধারণাপত্র পাঠ করা হয়। এতে বলা হয়, বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানির স্তর লাগাতারভাবে নিচে নেমে যাচ্ছে। শুষ্ক মওসুমে হস্তচালিত টিউবওয়েলে এমন কি তারা পাম্পেও পানি ওঠে না। পুকুর বা খালে খরা মৌসুমে পানি থাকে না। সেচকাজে ভূ-গর্ভস্থ পানির অধিক ব্যবহারের কারণে ভূমির ওপরের স্তর লৌহ ও অন্যান্য রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত হচ্ছে। ফলে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। এতে পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহী অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য, বরেন্দ্র অঞ্চলে তিনটি ফসল উৎপাদনের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড জাপানের সংস্থা জাইকার সহায়তায় পদ্মার পানি দিয়ে সেচসুবিধা দেওয়ার জন্য ১৯৮৮ সালে ‘উত্তর রাজশাহী সেচ প্রকল্পের’ সম্ভাব্যতা যাচাই করে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ৭৪ হাজার ৮৫০ হেক্টর জমি চাষাবাদ হবে। ফলে পরিবেশে ভারসাম্য ফিরে আসবে। এছাড়া পদ্মায় নব্য ফেরাতে ক্যাপিটাল ড্রেজিং করতে এখনই সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র রাজশাহী শাখা কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাপা’র সভাপতি জামাত খান, বিশিষ্ট সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক জালাল উদ্দিন সরদার, অধ্যাপক ড. হেমায়েতুল ইসলাম আরিফ, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ আব্দুল খালেক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক দেবাশিস প্রামানিক দেবু, বীর মুক্তিযোদ্ধা এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টু, ব্যবসায়ী নেতা জিয়াউদ্দিন জিয়া, নারীনেত্রী সেলিনা বেগম, ক্যাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সেভ দ্য নেচারের চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া ইসলাম, রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আদিবাসী নেতা সুভাষ চন্দ্র হেম্ব্রম ও যুবনেতা কেএম জোবায়েদ জিতু।

এর আগে সকাল ১০টায় শহীদ মিনারের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930