IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাসিক ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেশন সভা

রাসিক ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেশন সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মধ্যে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাসিকের সচিব আবু হায়াত রহমতুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে এ নগরীর ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে। নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্পের আওতায় কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগী হিসেবে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ ঋণ প্রদান, পরিচ্ছন্ন ভ্যান গাড়ী প্রদান, হুইল ব্যারো প্রদান, পানি ও পয়ঃ নিষ্কাশনসহ বিভিন্ন ধরণের উন্নয়ন কাজ করছে। প্রথম পর্যায়ে এ প্রকল্পের ১৬টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হাত ধোয়া বুথ স্থাপনসহ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, নগদ অর্থ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ব্র্যাক। সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে আসলে আগামীতে এ নগরীর পিছিয়ে পড়া মানুষদের জীবনমান আরও উন্নয়ন ঘটবে। আগামীতে নগরীর ৩০টি ওয়ার্ডে এর কার্যক্রম পরিব্যপ্তি ঘটবে এ প্রত্যাশা করি।

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় চলমান কার্যক্রমের সার্বিক তথ্য উপস্থাপন করেন আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন। সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা ব্র্যাকের চলমান প্রকল্পের আওতায় বিভিন্ন ওয়ার্ডে এর কর্মকান্ড বৃদ্ধি করার বিষয়ে সুপারিশ করেন।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, টাউন প্ল্যানার বনি আহসান, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং মেরিল, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মনিটরিং অফিসার দীপক চক্রবর্তী, ফিল্ড কো-অর্ডিনেটর কল্পনা খাতুন, প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার আবু বকর সিদ্দিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31