IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> রাজশাহীতে ই-বর্জ্য ব্যবস্থাপনার প্রচারণায় লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাজশাহীতে ই-বর্জ্য ব্যবস্থাপনার প্রচারণায় লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউডিপি) উদ্যোগে ই-বর্জ্য ব্যবস্থাপনার প্রচারণা লিফলেট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে পদ্মা নদী সংলগ্ন লালন শাহ পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে এ নগরীর ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিচ্ছন্নতা নগরীর কার্যক্রমের প্রতি দৃষ্টি দেন তিনি। এ লক্ষ্যে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেন। সারা পৃথিবী উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে। আর একইসাথে আমাদের প্রতিদিনের ব্যবহৃত সামগ্রী ব্যবহার অনুপযোগী হচ্ছে। যেগুলো রিইউজ করা সম্ভব তা রিইউজ করতে হবে। ই-বর্জ্য আধুনিক জীবনের নিত্য দিনের সঙ্গি। ব্যবহার অযোগ্য ইলেকট্রনিক্স দ্রব্যকে ই-ওয়েস্ট বা ইলেকট্রনিক্স বর্জ্য বলা হয়। টিভি, ফোন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, রেডিও চার্জার পেন ড্রাইভ প্রভৃতি ব্যবহারের পর বর্জন করা হয়। এর ক্ষতিকর দিকসমূহ সম্পর্কে সচেতন হয়ে তা সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এ বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে। আগামী প্রজন্মকে সচেতনভাবে গড়ে তুলতে এখন থেকেই আমাদের উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার। ৩০টি ওয়ার্ডে ৫শ করে ১৫ হাজার লিফলেট বিতরণ করা হচ্ছে।

এসময় ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের সমন্বয়কারী ফারজানা পারভীন, মনিটরিং অফিসার দীপক চক্রবর্তী, ফিল্ড কো-অর্ডিনেটর কল্পনা খাতুন উপস্থিত ছিলেন।

ই-বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর নগরভবন গেট, লালনশাহ পার্ক, মুন্সগার্ড পার্ক, টিঁ-বাধ, রেলওয়ে স্টেশন, সিএন্ডবি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, সাহেববাজার মনিচত্বর, নওদাপাড়া আমচত্বর, নিউমার্কেট গেটসহ ১০টি গুরুত্বপূর্ণ স্থানে হোডিং ব্যানার লাগানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31