ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। বুধবার রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে জানান, গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০২ জন ও বাঘা থানা ০৫ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি ০২ জনকে মাদকদ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তানোর থানা পুলিশ আব্দুল কুদ্দুস ওয়ামী কমলা (৫২) কে ১০গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ পপুলার (৩৪) কে ৫০পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


