IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : স্কুলে স্কুলে টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের মুখর উপস্থিতির মধ্য দিয়ে রাজশাহীতে উদ্বোধন হলো বহু কাক্সিক্ষত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আজ (১২ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল ও কলেজে বিভাগীয় পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, শিক্ষা বোর্ড স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. মো. মোয়াজ্জেম হোসেনসহ বিভাগীয় পর্যায়ে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের স্বাস্থ্য ক্যাম্পেইনের মাধ্যমেই আমরা পোলিও, রাতকানা, গলগÐের মতো রোগ থেকে মুক্তি পেয়েছি। এই টিকার মাধ্যমে আমরা টাইফয়েড থেকেও মুক্ত হবো ইনশাআল্লাহ।

উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার দাঁড়িয়ে থেকে শিক্ষা বোর্ড স্কুল ও কলেজের কয়েকজন শিক্ষার্থীর টিকা প্রদান প্রত্যক্ষ করেন এবং যতেœর সাথে সব শিক্ষার্থীকে টিকা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

এর আগে সকাল ১০টায় বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসক হিসেবে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসায় রাসিক আয়োজিত টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। রাসিকের এ আয়োজনে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার মদীনাতুল উলুম কামিল মাদ্রাসারও কয়েকজন শিক্ষার্থীর টিকা প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করেন।

অন্যদিকে জেলা প্রশাসক আফিয়া আখতার পবা উপজেলাধীন সিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পর্যায়ের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। রাজশাহী সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনকালে সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিমসহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আজ থেকে শুরু হওয়া এ টিকাদান ক্যাম্পেইন ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। রাজশাহী বিভাগের আট জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কমবয়সি মোট ৫২ লক্ষ ৫১ হাজার শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31