ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ ৭দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত । ঘটনার ৭দিন পেরিয়ে গেলেও তার কোন সন্ধান জানতে পারেনি একাডেমী কর্তৃপক্ষ। তবে ডিআইজি এহসানউল্লাহ ডাকযোগে ছুটির আবেদন করলেও তা গৃহিত হয়নি বলে নিশ্চিত করেছেন পুলিশ একাডেমীর পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,বিসিএস ২০ ব্যাচের কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন ডিআইজি এহসানউল্লাহ। তিনি বরিশালের পুলিশ সুপার থাকা কালিন তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে তদন্ত চলছে।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, গত ২৯ অক্টোবর বুধবার সকাল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। অদ্যবধি তিনি কর্মস্থলে যোগ দেননি। তবে তিনি পরদিন বৃহস্পতিবার ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। যেটি গৃহীত হয়নি। তার অনুপস্থিতির কারনে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।
বাংলাদেশ পুলিশ একাডেমীর সারদার অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরী এ প্রতিবেদককে জানান, এহাসনউল্লাহ গত বুধবার থেকে নিজ কর্মস্থলে অনুউপস্থিত। তার ব্যাপারে খোজ খবর নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, একজন এএসপি থেকে শুরু করে উর্দ্ধতন কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দেয়া ছাড়া কোন ব্যবস্থা নেয়ার এখতিয়ার আমার নেই। কোন ব্যবস্থা নিতে হলে স্বররাষ্ট্র মন্ত্রনালয় নিতে পারেন। আমরা ডিআইজি এহাসনউল্লাহর নিখোজের বিষয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছি।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় কর্মরত ছিলেন ডিআইজি এহাসউল্লাহ। গত বুধবার সকালে পুলিশের একটি দল সারদা পুলিশ একাডেমীতে তাকে আটক করতে অভিযান পরিচালনা করেন। এখবর আগে থেকেই জেনে যান ডিআইজি এসানউল্লাহ। পরে আটকের খবর জানতে পেরে তিনি একাডেমী থেকে আত্মগোপনে চলে যান। ডিআইজির পালঅনোর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে পুলিশ বিভাগসহ সারাদেশ ব্যাপক আলোচনা শুরু হয়।


