IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীর
Home >> রাজশাহী >> লিড নিউজ >> বাঘায় আম বাগানে যুবকের গলাকাটা লাশ

বাঘায় আম বাগানে যুবকের গলাকাটা লাশ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় একটি আম বাগান থেকে জহুরুল ইসলাম নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার তেঁথুরিয়া শিকদার পাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত যুবকের বাড়ি উপজেলার মনিগ্রাম মধ্যপাড়া গ্রামে। তার পিতার নাম রফিকুল ইসলাম।

অনুসন্ধানে জানা গেছে, জহুরুল ইসলাম(২৪)একই উপজেলার পানিকমড়া এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম ওরুপে (মনি)’র অধীনে প্রায় দেড় বছর ধরে বিভিন্ন ব্যান্ডের মোবাইল বিক্রয়ের চাকরি করে আসছে। এই চাকরির সুবাদে সে প্রতিদিন সকালে বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় এবং সন্ধ্যার পর প্রতিষ্ঠানে এসে মালিক মরিরুলকে হিসেব বুঝিয়ে দিয়ে বাড়ী ফিরে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর সে প্রতিষ্ঠানে ফিরেনি। উপরন্ত তার ব্যাবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

ঘটনার এক পর্যায় ব্যাবসায়ী মনিরুল ইসলাম মঙ্গলবার রাতে জহুরুল ইসলামের বাড়ী এসে জানতে পারে সে বাড়ীতে আসেনি। অত:পর সবার মধ্যে সন্দেহ বিরাজ করে। তারা এক পর্যায় রাতে বাঘা থানা পুলিশকে ঘটনটি অপব গত করেন।

এরপর সকালে উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুরিয়া শিকদার পাড়া এলাকার একটি ফাঁকা রাস্তার পাশে জনৈক সাবাজ উদ্দিনের আম বাগানে জহুরুলের গলাকাটা লাশ পাওয়া যাই। একই সাথে রাস্তার উপরে পাওয়া যাই তার ব্যবহৃত মোটর সাইকেল এবং অদুরে পাওয়া যাই হেলমেট-সহ একটি হাসুয়া।

স্থানীয় লোকজন জানান, সকালে খেজুরের রস পাড়তে আসা লোকজন রাস্তায় মোটার সাইকেল দেখে সন্দেহ হয়। তারা আশে-পাশে চোখ মেলে, এরপর বাগানের মধ্যে যুবকের গলাকাটা লাশ দেখতে পায়।

মৃত জহুরুল ইসলামের বড়ভাই রুহুল আমিন জানান, আগের দিন সোমবার সন্ধ্যার পুর্বে আমার ছোট ভাই আড়ানী বাজারে খলিফা ইলেক ট্রনিক-এ মালামাল দেয়। এটায় তার সাথে আমার শেষ কথা। কিন্তু সে প্রধান রাস্তা বাদদিয়ে মাঠের মধ্যে কি করে এলো সেটা আমার বোধগম্য নয়!

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি)নজরুল ইসলাম জানান, তদন্ত না করে এই মুহুর্তে কিছুই বলা যাচ্ছে না। তবে লাশের পাশে দামি মোবাইল এবং মোটর সাইকেল ফেলে যাওয়া থেকে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, পুর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিত ভাবে এ হত্যাকান্ড ঘটতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31