ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর পাঁচন্দর ইউনিয়ন বিএনপি, যুবদলসহ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের স্মরণে মেজর জেনারেল শরিফ উদ্দিনের পক্ষে বন্যায় ক্ষতি গ্রস্থ্যদের খোঁজ খবর নিয়ে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে পাঁচন্দর ইউপির বনকেশর ব্রীজঘাটসহ বিভিন্ন এলাকায় বন্যার পানিতে ঘর বাড়ি ভেঙ্গে যাওয়া এবং ক্ষতিগ্রস্থ্য প্রায় ৫০টি পরিবারের মাঝে চাল, ডাল ও আলুসহ শুকনা খাবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পাচন্দর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লুৎফর রহমানের তত্ত্বাবধানে ও সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি কোয়েল হাট কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী জিন্নাহ, তানোর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ন রশিদ, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লাটু, যুবদল সদস্য সচিব কামরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, তানোর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোতালেব হোসেন, পাঁচন্দর ইউপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান, পাঁচন্দর ইউপির কৃষকদলের আহ্বায়ক দুরুল হুদা প্রমুখ।
এছাড়াও দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম, আব্দুল মতিন, মোস্তাফিজুর রহমান নাহিদ, বুলবুল, রোকনুজ্জামান, ওলামাদলের ইমাম আলীসহ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
পাঁচন্দর ইউপির যুবদল আহবায়ক লুৎফর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে মঙ্গলবার বনকেশর ব্রিজঘাট এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আগামীকাল বুধবার মোহাম্মদপুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান বলেন, দুই দিনের আকস্মিক বন্যায় পাঁচন্দর ইউপির বেনকেশর, মোহাম্মদপুর, কাজী জিয়া কুন্দাইনসহ বেশ কিছু এলাকার প্রায় শতাধিক মাটির ঘর বাড়ি ভেঙ্গে ক্ষতিগ্রস্থ্য হয়েছে।
তিনি বলেন, আজ মঙ্গলবার ৫০টি পরিবারকে খাদ সহায়তা দেয়া হয়েছে আগামীকাল বুধবার বাকি গুলোকে দেয়া হবে।


