IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় রাজশাহীতে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব অসঙ্গতি দিবস।

এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, জয়নুল আবেদীন শিবলী ও মুক্তার হোসেন মুক্তার, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু ও কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপির (পশ্চিম) সভাপতি শামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান।

এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজশাহীর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষকদলের আহবায়ক শরফুজ্জামান শামীম, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বিএনপির সকল দলীয় কার্যালয় সমূহে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মাইকে কোরআন তেলাওয়াত ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাসন প্রচার করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, আজকের এই দিনে সেপাই জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে বন্ধু অবস্থা থেকে মুক্ত করেন। মুক্ত করার পরে তারা ইয়া রহমান কে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য দায়িত্ব প্রদান করেন। তিনি দায়িত্ব নেওয়ার পরেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশের উন্নয়নে কাজ শুরু করেন। তিনি কৃষির উন্নয়নে খাল খনন থেকে শুরু করে সেচ পাম্প আমদানী করেন। তিনি আরো বলেন, দেশে নির্বাচনের হাওয়া বইছে। এই নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড় থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। নেতৃবৃন্দ র‌্যালি নিয়ে মহনাগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি, দৈনিক বার্তার মোড় গিয়ে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। র‌্যালিতে সকালের ন্যায় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন থানা, ওয়ার্ড, বিভিন্ন মহল্লার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31