IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> লিড নিউজ >> জুয়া খেলতে গিয়ে ধরা, রাজশাহীতে ১০ পুলিশ বরখাস্ত

জুয়া খেলতে গিয়ে ধরা, রাজশাহীতে ১০ পুলিশ বরখাস্ত

পুলিশ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : জুয়া খেলা ও পুলিশের শৃঙ্খলাসহ বিভিন্ন অপরাধে রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের টিএসআই, এএসআই, নায়েক ও পুলিশ কনস্টেবলসহ ১০ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে আরএমপির কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনিরকে ৬ জানুয়ারি ও জেলা এবং মহানগর পুলিশের এএসআইসহ ৯ জনকে ৭ জানুয়ারি আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন পৃথক আদেশে সাময়িক বরখাস্ত করেন।

জুয়া খেলতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে আরএমপির সাময়িক বরখাস্তকৃতরা হলেন, এএসআই (সশস্ত্র) বারেক, এএসআই (সশস্ত্র) মিজানুর রহমান, কনস্টেবল আফজাল, কনস্টেবল সালাম, কনস্টেবল ফরহাদ, কনস্টেবল শাহেদ। আরএমপির সবাই পুলিশ লাইনে কর্মরত। জেলা পুলিশের ২ জনের মধ্যে ১ জন কোর্ট শাখায় ও অন্যজন ট্রাফিক শাখায় কর্মরত ছিলেন। এ ছাড়াও নগরীর বোয়ালিয়া মডেল থানার এএসআই বকুলকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়। যদিও পুলিশের পক্ষ থেকে তাকে বরখাস্তের বিষয়টি স্বীকার করা হয়নি। তবে অন্য একটি সূত্র তাকে বরখাস্তের কথা জানান।

জানা গেছে, গত বুধবার গভীর রাতে রাজশাহী কলেজ এলাকায় অবস্থিত রয়েল প্যালেস নামের একটি আবাসিক হোটেলের কক্ষে গত বুধবার রাত আড়াইটার দিকে আরএমপির দু’জন এএসআই (সশস্ত্র)সহ ৬ জন ও জেলা পুলিশের ২ জন কন্সটেবল এবং একজন অবসরপ্রাপ্ত কুকসহ মোট ৯ জন পুলিশ সদস্য জুয়া খেলছিলেন। এ সময় নগরীর বোয়ালিয়া থানা পুলিশের কাছে খবর যায় একটি বাড়িতে জুয়া খেলা হচ্ছে। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৯ জন পুলিশ সদস্যকে আটক করে। আটক হওয়ার পর পুলিশ তাদের পরিচয় জানতে পারে।

বিষয়টি জানাজানি হওয়ার পুলিশের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বৃহস্পতিবার ৬ জনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। একই অপরাধে আরএমপির হাতে আটক হওয়া জেলা পুলিশের ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ জেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। এছাড়াও পুলিশের শৃঙ্খলা বিরোধী কর্মকাÐে জড়িত থাকার দায়ে বোয়ালিয়া মডেল থানার এএসআই বকুল হোসেকে এবং কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনিরকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। যদিও থানার এএসআই বকুলকে বরখাস্তের কথা স্বীকার করেনি পুলিশ।

খোঁজ নিয়ে আরো জানা যায়, জুয়া খেলতে গিয়ে বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে সেখানে একটি কক্ষে জুয়া খেলে আসছিল। আর বোয়ালিয়া থানার এএসআই বকুলের বিরুদ্ধে সেবা প্রত্যাশীদের সাথে অসাদাচরণসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, বুধবার গভীর রাতে (তাস) জুয়া খেলার সময় নগর ও জেলা পুলিশের ৯ জন সদস্য আটক হয়। এরমধ্যে ৬ জন আরএমপির সদস্য ও বাকি তিনজন জেলা পুলিশের। শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশ কমিশনার স্যার ৬ জনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। এছাড়াও টিএসআই মনিরকে ৬ জানুয়ারি বরখাস্ত করা হয়।

জেলা পুলিশের দুই পুলিশ কন্সটেবলকে বরখাস্তের কথা নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম বলেন, জেলা পুলিশের দুই পুলিশ কন্সটেবল ও একজন কুক আরএমপির হাতে জুয়া খেলার সময় আটক হওয়ার পর পুলিশ সুপার স্যার দুই কন্সটেবলকে বৃহস্পতিবার বরখাস্তের আদেশ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31