ধূমকেতু প্রতিবেদক : মহান একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে পালন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী।
এ উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক (বর্তমান পরিচালক, প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাঃ হবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী, কোষাধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফুর, নির্বাহী সদস্য মোঃ এনামুল হক, আজীবন সদস্য প্রফেসর ড. জোবাইদা আয়েশা সিদ্দিকা, আজীবন সদস্য মোঃ আব্দুল মাজেদ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী পরিচালিত ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট রাজশাহী’র সহকারী পরিচালক ডাঃ মোঃ তাজমিলুর ইসলাম লিয়নসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী কর্তৃপক্ষ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এবং মহান একুশের চেতনায় দেশ ও মানবতার সেবায় আরও নিবেদিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।


