IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীকে শান্তির মহানগরী হিসেবেগড়ে তোলা হবে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীকে শান্তির মহানগরী হিসেবেগড়ে তোলা হবে: ভূমিমন্ত্রী মিনু

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজশাহী মহানগরীকে শান্তির নগরী হিসেবে গড়ে তোলা হবে। আর এই শান্তিপূর্ণ অবস্থানে ফিরে আসতে যারাই বাধা দিবে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থার মধ্য দিয়ে শান্তি সুনিশ্চিত করা হবে । যে সমস্ত পরিকল্পনাগুলি করতে হয়। আজ শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেব বাজারে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, আপনারা জানেন যে এই মন্ত্রনালয়ের সঙ্গে প্রায় ১৬ টি প্রতিষ্ঠান জড়িত। সবগুলোকে সমন্বিতভাবে নিয়ে এসে আমি আপনাদের সন্তান হিসেবে রাজশাহী তথা দেশবাসীর উন্নয়নে কাজ করব।
আপনারা দোয়া করেন যে যেন আমার মধ্যে যেন কোন অহংকার না হয়; ‘আমি’ আর ‘আমার’ এ ধরনের মনোভাব না আসে। ‘আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। সেজন্য আমাদের প্রত্যাশা রাজশাহীতে বিশেষ করে আমাদের এই ছেলেদেরকে এগিয়ে নেওয়ার জন্য কম্পিউটার প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজশাহীতে যে প্রতিষ্ঠান আছে এটি কিছুটা পিছিয়ে গেছে।

মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সততার সঙ্গে নিজ নিজ যার দায়িত্ব তা পালন করার জন্য। তিনি সকাল ৯টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত অফিস করেন। বিশেষ ছুটির দিনও তিনি অফিস করেন এবং নির্দেশ করেন।

তিনি আরও বলেন, আল্লাহ আমাকে সম্মানের সাথে কাজ করার যে সুযোগ দিয়েছেন তা আমি আমার সবকিছু দিয়ে করার চেষ্টা করব। আমাদের আরো যারা সংসদ সদস্য রয়েছেন তাদের সাথে নিয়ে পরিকল্পনামাফিক এগিয়ে যাব আমরা।

মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে রাজশাহী সমাবেশে বলেছেন যে এই হাইটেক পার্ককে আরো উন্নত করা হবে। পুরো দেশের মধ্যে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমাদের ছোটরা সেখানে কাজ শিখে বিদেশে গিয়ে এবং নিজে থেকে যেন নিজেদের অর্থ ইনকাম করতে পারে একটি আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হবে। গত ১৭ বছরে রাজশাহী অনেক পিছিয়ে গেছে। রাজশাহীর যা কিছু উন্নয়ন এবং সচল এই গুলো করার জন্য রাজশাহীতে গ্যাস নিয়ে আসা হয়েছিল ।উন্নয়নের যে দাবি জনগণের ছিল আমরা পূরণের আশ্বাস দিয়েছিলাম এবং ইনশাআল্লাহ সেগুলো করা হবে।

মন্ত্রী আরও বলেন, রাজশাহী সে সময় ছিল সারা বিশ্বের হ্যাপি সিটি ওয়ার্ল্ড মিডিল ক্যাটাগরিতে, সে সম্মান আমাদের ছিল । যা কিছু উন্নয়ন আছে তা আমাদের জনগণের সামনেই আছে এবং আগামী দিনে আরো কিছু অগ্রগতি সরাসরি আমরা নেতৃত্ব যারা দেই তাদের সবাইকে আমাদের বলার অধিকার আছে । আর আমি আপনাদের সন্তান হিসেবে চেষ্টা করছি যে ছুটির দিনে আপনাদের সাথে থাকব।

আমি জনগণের কথা বলি, জনগণের স্বার্থের কথা বলি, নিষ্ঠার সঙ্গে আমরা এগিয়ে যাব। জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমাদের দল, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সেই পথ দিয়ে বাংলাদেশকে একটি সবার কাছে গ্রহণযোগ্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র সুপ্রতিষ্ঠিত করতে কাজ করছেন। সকল ক্ষেত্রে অগ্রগতি এবং সকল উন্নয়ন সমন্বিত করে এগিয়ে নিয়ে যাওয়া, আমরা সেইভাবে দাড়াচ্ছি। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার ভুল হলে ধরিয়ে দিবেন। আমার সেই বন্ধু যে আমার ভুল ধরিয়ে দিবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-৩ আসনের এমপি এড. শফিকুল হক মিলন। তিনি উপস্থিত বক্তাগণের সাথে একমত হয়ে, ভূমি মন্ত্রীর কাছে দুটি দাবি করেন তার মধ্যে একটি হল রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চালু করা ও ইপিজেড প্রতিষ্ঠা। এর আগে রাজশাহী নাগরিক কমিটির নেতারা তাদের বক্তব্যে মন্ত্রীকে বিভিন্ন পরামর্শ দেন ও রাজশাহীর উন্নয়নে কাজ করার দাবি জানান।

রাজশাহী শুভেচ্ছা বিনিময় সভায় রাজশাহী নাগরিক কমিটির আহবায়ক প্রফেসর এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক এড. এরশাদ আলী ঈশা, রাজশাহী বারের সভাপতি এড. আবুল কাশেম, ডা. ওয়াসিম হোসেন, এড. এনামুল হক, এড. আলী আশরাফ মাসুম, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, এড. পারভেজ তৌফিক জাহেদি, এড. জমসেদ আলী, প্রফেসর ড. হাবিবুর রহমান, প্রফেসর ড. ফৌজিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী নাগরিক কমিটির সদস্য সচিব প্রফেসর আক্তার হোসেন।

প্রসঙ্গত, এর আগে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে নগরীর অপর একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31