IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> নেসকোর প্রি-পেইড মিটার চান না জনসাধারণ

নেসকোর প্রি-পেইড মিটার চান না জনসাধারণ

ধূমকেতু প্রতিবেদক : নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সাধারণ বৈদ্যুতিক মিটার ছেড়ে প্রি-পেইড মিটার বসানোর উদ্যোগ নিয়েছে। তবে এই মিটার চান না রাজশাহীর সাধারণ মানুষ। রাজশাহীর বিভিন্ন সামাজিক সংগঠনও এর বিরোধিতা করছে। তারা বলছে, করোনাকালে এমনিতেই মানুষের অর্থনৈতিক অবস্থা নড়বড়ে। এ অবস্থায় প্রি-পেইড মিটার স্থাপনের খরচ বহন করা মানুষের জন্য কঠিন।

গত ৮ অক্টোবর থেকে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ জেলায় পাঁচ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের কাজ শুরু করেছে নেসকো। সেদিন বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছেন। বর্তমানে বিভিন্ন স্থানে প্রি-পেইড মিটার বসানোর কার্যক্রম চলছে। কিন্তু এই মিটার নিয়ে দিন দিন সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। উদ্বোধনের পর গত ২৮ অক্টোবর এর বিরোধিতা করে মানববন্ধন-সমাবেশ কর্মসূচি পালন করে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সংগঠনটি প্রি-পেইড মিটার বাতিল করার দাবি জানিয়ে বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে একটি স্মারকলিপিও দেয়। এর অনুলিপি রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, রাজশাহীতে কোন শিল্প কারখানা নেই। মানুষের আয়ের বড় কোন উৎসও নেই। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান আর কৃষিভিত্তিক এই অঞ্চলের অর্থনীতি। এখানে নেসকো মিটার না দেখেই প্রতিমাসে গ্রাহকের কাছ থেকে ভৌতিক বিল আদায় করছে। কিন্তু সামান্য ঝোড়ো বাতাসে এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ত্রæটিপূর্ণ বিদ্যুৎ সরবরাহের কারণে এখানে শর্টসার্কিটের মাধ্যমে বৈদ্যুতিক যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ভু-গর্ভস্থ সঞ্চালন লাইন স্থাপনের কোন উদ্যোগ নেই। অথচ গ্রাহক ভোগান্তি বাড়াতে প্রি-পেইড মিটার চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, প্রি-পেইড মিটারের কারণে ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ দেখা দিয়েছে। ভেনডিং মেশিনে মিটার রিচার্জের জন্য ওই অঞ্চলের মানুষদের বিড়ম্বনায় পড়তে দেখা গেছে। মিটার রিচার্জের জন্য তাদের ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনের পর দিন অপেক্ষা করতে হয়। তাদের দাবি, এই প্রি-পেইড মিটার যেন রাজশাহীবাসীর ওপর চাপিয়ে দেয়া না হয়।

এদিকে সোমবার রাতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের এক সভা থেকেও এ দাবি জানানো হয়েছে। সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিয়াকত আলী।

বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. জামাত খান, উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক পরিচালক হারুন-অর-রশীদ, নারীনেত্রী কল্পনা রায়, সেলিনা বেগম, আইনজীবী এন্তাজুল হক বাবু, ন্যাপ নেতা মুস্তাফিজুর রহমান খান আলম, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টু, শিক্ষক আলাউদ্দিন আল-আজাদ, প্রকৌশলী ফারুক হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সুফিয়া হাসান, কেএম জোবায়েদ হোসেন, আইনজীবী শফিকুল ইসলাম প্রমুখ। এই সভা থেকে প্রি-পেইড মিটার বসানোর কার্যক্রম বন্ধের জন্য নেসকোকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়। এর মধ্যে দাবির প্রতিফলন না হলে কর্মসূচি গ্রহণেরও সিদ্ধান্ত হয়।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. জামাত খান বলেন, নগরীতে ভু-গর্ভস্থ সঞ্চালন লাইন স্থাপনের কোন উদ্যোগ নিচ্ছে না নেসকো। যে সেবার নামে নেসকো গঠন হয়েছে সেই সেবা রাজশাহীর মানুষ পাচ্ছেন না। উল্টো ভুতুড়ে বিল, অনিয়ম-দুর্নীতি আর বিদ্যুতের ভেলকিবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। এদিকে খেয়াল না করে নেসকো প্রি-পেইড মিটারের দিকে ঝুঁকেছে। অথচ রাজশাহীর মানুষ বিল বকেয়া রাখে না। এবার নেসকো ছয় কোটি টাকা লাভও করেছে। তারপরও বর্তমানে গ্রাহকের সচল সব মিটার ফেলে দিয়ে প্রি-পেইড মিটার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এর কারণে মানুষ আর্থিক এবং মানসিক ক্ষতির মুখে পড়বে।

সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু বলেন, যেখানেই প্রি-পেইড মিটার চালু হয়েছে সেখানেই মানুষের ভোগান্তি বেড়েছে। আমরা লক্ষ্য করেছি, রাজশাহীতে যখন গ্যাস আসে তখন বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেয়া হয়েছিল। প্রি-পেইড মিটার যদি এতই ভাল হয় তাহলে সেটি আগে সেইসব বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে আগে দেয়া হোক। তারা ধারণা অর্জন করুক, তারপর আমরা সাধারণ মানুষ এই মিটার নেব। তার আগে নয়।

তিনি বলেন, প্রি-পেইড মিটার চালু না করার জন্য আমরা আন্দোলন করছি। কিন্তু বিষয়টি আমলে নিচ্ছে না নেসকো। গায়ের জোরেই তারা প্রি-পেইড মিটার চাপিয়ে দিতে চায়। আমরা এটি মানি না। তাদের এই প্রচেষ্টার প্রতিবাদ জানাই। নেসকোকে তাদের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আহŸান জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31