IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> আগামীতে রাজশাহীবাসী আরো সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিকনগরীর উপভোগ করবেন :মীর শাহে আলম

আগামীতে রাজশাহীবাসী আরো সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিকনগরীর উপভোগ করবেন :মীর শাহে আলম

ধূমকেতু প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, রাজশাহী সুন্দর, গ্রিনসিটি, ক্লিন সিটি। অন্য সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী ও অন্যান্য কর্মকর্তারা রাজশাহীতে এসে অভিজ্ঞতা নিতে পারবেন। রাজশাহীবাসী আগামীতে আরো সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী উপভোগ করবেন। ২৫ মার্চ) বুধবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে রাসিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এরআগে নগর ভবনে পৌছালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, হাতের আঙ্গুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। পাইলট প্রকল্প আকারে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী প্রদান, খাল খনন ইত্যাদি কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থ বছর থেকে বড় আকারে ফ্যামিল কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী ভাতা প্রদান করা হবে।

তিনি বলেন, রাজশাহীর পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর পরিবেশকে আরও সুন্দর করতে সব ধরণের সহযোগিতা করা হবে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা অনেকটা ভালো তবে বর্জ্য ব্যবস্থাপনায় আরও আধুনিক করতে হবে। দক্ষিণ কোরিয়া, চীনসহ অনেক দেশে বর্জ্যকে কাজে লাগিয়ে গ্যাস ও জৈব সার প্রস্তুত করে সম্পদে রূপান্তর করা হয়েছে। সেবিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনকে উদ্যোগ নিতে হবে। চলমান প্রকল্প ছাড়া জরুরী আরও নতুন প্রকল্প প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্থ জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলায় আগ্রহী করতে পাঠ্যক্রমে প্রাথমিক পর্যায় থেকে খেলাধুলার বিষয়টি গুরুত্ব দিয়েছেন। স্কুল ছুটির পর সকল স্কুলের মাঠ সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখতে হবে নির্দেশনা দিয়েছেন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরী শিক্ষা স্কুল পর্যায় থেকে বাধ্যতামূলক করা হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টিতে কন্টেন্ট ক্রিয়েটরদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। আমরা সেবক হিসেবে কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমানে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, আমরা সবাই আন্তরিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবো। মতবিনিময় সভায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন রাসিক প্রশাসক।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। আরও বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মেদ আল মঈন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।

রাসিক সচিব সোহেল রানার সঞ্চালনায় মতবিনিময় সভামঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান, সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু প্রমুখ। সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরবৃন্দ, সাবেক কাউন্সিলরবৃন্দ, রাসিকের সকল শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে সকালে রাজশাহীতে শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌছালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে অভ্যর্থনা জানান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এরপর চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রীজ পরিদর্শন করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31