IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভামহাদেবপুরে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীরশ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষন
Home >> রাজশাহী >> বাগমারায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময়

বাগমারায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময়

বাগমারায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময়

বাগমারায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময়। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪( বাগমারা) আসনের সংসদ সদস্য আব্দুল বারী সরদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। তিনি শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং শিক্ষার মান উন্নয়নে সকলকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্দুল মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম হোসেন।

বাগমারা উপজেলা শিক্ষক কল্যাণ সভাপতি আসাদুল ইসলাম সান্টু, সমিতির সাধারণ সম্পাদক মজনু মোহাম্মদ, অধ্যক্ষ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক আতাউল গনি বুলবুল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ চাঁদপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা নাজমা খাতুন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের গুণগত মান উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031