IMG-LOGO

মঙ্গলবার, ৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাটপাঙ্গাসী সড়কে মরা গাছের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসীগোদাগাড়ীতে নদীভাঙনএলাকা পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান‘দেশে কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে’খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি‘ভারতে যে দলই ক্ষমতায় আসুক, সম্পর্ক একই থাকবে’তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে‘গণমানুষের কল্যাণই হবে আমার রাজনীতি’কর কমিশনারের কার্যালয় নিয়োগ দেবে ১২২ জনকেসত্যিই কি তবে বিয়ের আসরে বসতে যাচ্ছেন জাহ্নবী কাপুরহোয়াইট হাউজের কাছে ‘সশস্ত্র’ ব্যক্তির হামলা, পথচারী আহতবদলগাছীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিতনিয়ামতপুরে গাঁজার পুরিয়া বিক্রির সময় ২ মাদক কারবারি গ্রেপ্তারবরেন্দ্র অঞ্চলে বোরো ধান কাটার ধুম বাম্পার ফলন হলেও দাম নিয়ে চিন্তিত কৃষকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪পোরশায় উজানের ঢলে তলিয়ে গেছে বোরো ধান
Home >> রাজশাহী >> টপ নিউজ >> গোদাগাড়ীতে নদীভাঙনএলাকা পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান

গোদাগাড়ীতে নদীভাঙনএলাকা পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র নদীভাঙন পরিস্থিতি ও বাঁধ নির্মাণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। মঙ্গলবার দিনব্যাপিু (৫মে), তিনি গোদাগাড়ী পৌরসভার সারাংপুর, কাচারীপাড়া, সুলতানগঞ্জ ঘাট এবং উপজেলার দুর্গম চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর বয়ারমারীসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভাঙনের ভয়াবহতা দেখেন এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “নদীভাঙন এই অঞ্চলের মানুষের জন্য একটি দীর্ঘস্থায়ী অভিশাপ। প্রতি বছর নদী ভাঙনে মানুষ তাদের ভিটেমাটি ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে। আমরা আর সাময়িক সমাধান চাই না; জনগণের জানমাল রক্ষায় দ্রুত কার্যকর ও স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ করতে হবে।”তিনি আরও বলেন, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার এবং এ বিষয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শিক্ষা কমিটির সভাপতি ড. ওবায়দুল্লাহ,আষাড়িয়াদহ ইউনিয়ন জামায়াত প্রার্থী আব্দুল্লাহীল কাফিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ ডাম্পিং ও স্থায়ী বাঁধ নির্মাণের কারিগরি দিকগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930