IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ এবং ২০২৭-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১২ মে) দুপুরে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন চেম্বারের নেতৃবৃন্দ। এ সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় নগরীর উন্নয়নের স্বার্থে রাজশাহী সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন ও নাগরিক সেবা কর্মকাণ্ডের প্রশংসা করেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। রাজশাহীকে আরো সুন্দর, সবুজ, আধুনিক, পরিকল্পিত ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে ব্যবসায়ী সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্পায়ন, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও নগরীর উন্নয়ন বিষয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ কাজে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র-সভাপতি মোঃ শামসুর রহমান (শান্তন), সহ-সভাপতি আলহাজ¦ জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক মোঃ তৌহিদ হাসান, পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক শাহ মোঃ মাইনুল হোসেন, পরিচালক আহসান হাবীব, পরিচালক মোঃ শাকিলুর রহমান, পরিচালক মোঃ রুহুল আমীন, পরিচালক মোঃ গোলাম সাকলাইন, পরিচালক মোঃ মোবাশ্বের আলী, পরিচালক মোঃ ফরহাদ হোসেন, পরিচালক মোঃ মাহমুদ হাসান, পরিচালক নজরুল ইসলাম হেলাল ও পরিচালক এসএম আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31