IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> টপ নিউজ >> গরু বাঁচাতে গিয়ে দগ্ধ গৃহবধূ পেলেন ইউএনও ও এমপির আর্থিক সহায়তা

গরু বাঁচাতে গিয়ে দগ্ধ গৃহবধূ পেলেন ইউএনও ও এমপির আর্থিক সহায়তা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় গোয়ালে লাগা আগুন থেকে গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন এক গৃহবধূ। অগ্নিদগ্ধ চার গরুর মধ্যে একটি বাচুর গরুর আগুনে দগ্ধ হয়ে মারা যায়। ২০মন ধান ১৬ মন গম পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৮লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (১১ মে) রাত সাড়ে ৮ টার দিকে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর সবজি পাড়া গ্রামের মামুনের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার রাতেই শুকনা খাবার ও কম্বল নিয়ে ঘটনাস্থলে যান। তিনি দগ্ধ গৃহবধূর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা ও পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার সকালে যান রাজশাহী ৬ বাঘা-চারঘাটের সংসদ সদস্য আবু সাঈদ চাদ। তিনি ক্ষতিগস্থ পরিবারের পাশে থাকার কথা জানান এবং আর্থিক সহায়তা দেন।

স্থানীয়রা জানান, বাড়ির রান্না ঘরে হঠাৎ আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে বসত বাড়ির ৩কক্ষ,১টি গোয়াল ঘর পুড়ে ভস্মিভ’ত হয়। এ সময় গোয়ালে বাঁধা গরুগুলো বের করতে গিয়ে শরীরে আগুন লেগে দগ্ধ হন মামুনের স্ত্রী এলিচ বেগম।

চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দগ্ধ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে রাজশাহী মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।

চাচাতো দেবর অধ্যাপক চন্দন কবীর বলেন, আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলেন না। ভাই বাইরে কাজে গেছেন। ভাবী তার বড় ছেলেকে বাইরে কাজের জন্য বাসে তুলে দিয়ে পার্শ্ববর্তী হাব্বুরের মোড়ে ছিল। সেখান থেকে লোক মুখে জানতে পারে তার বাড়িতে আগুন লেগেছে।

“রান্না ঘরের চুলার আগুন থেকে নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বুঝতে পারছি না। ভাবি গরুগুলার মায়ায় ভেতরে ঢুকেছিল। না হলে এত বড় দুর্ঘটনা হতো না।”

বাঘা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরি জানান, ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়। প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

ইউএনও শাম্মী আক্তার বলেন, “গরু বাঁচাতে গিয়ে মা-বোনেরা নিজের জীবনের ঝুঁকি নেন। ওনার দ্রুত সুস্থতার জন্য উপজেলা প্রশাসন পাশে আছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31