IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেনজীর আহমেদ গ্রেপ্তার ইস্যুতে ফেসবুকে যা লিখলেন নায়িকা পরীমনিপ্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবিরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী গ্রামের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশাগোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে অপহরণ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলনওজন কমানোর পর ত্বকে কিছু পরিবর্তন আসেপ্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফলবগুড়া বিট মডেল স্কুল চ্যাম্পিয়ননাবিক হত্যার প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো যুক্তরাষ্ট্রের ‘ধমক’ খেলো ভারত‘এমবাপ্পে নয়, আমার রেকর্ড ভাঙতে মেসিকে স্বাগতম’সাবেক মহাপরিদর্শক বেনজীর দুবাই পুলিশের হাতে গ্রেপ্তাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৭ জনকুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

ধূমকেতু প্রতিবেদক: রাজশাহী নগরের প্রান্তিক ও বস্তিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় “প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর: সবুজায়ন, নগর কৃষি ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নগর গঠনে একটি নীতিপত্র” শীর্ষক একটি নীতিপত্র প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর উদ্যেগে আজ ১৪ জুন, রবিবার নগরের রানীবাজারে অবস্থিত এসকে সেমিনার হলে একটি সংলাপ অনুষ্ঠিত হয় এবং একটি নীতিপত্র প্রকাশ করা হয়।
বারসিকের “পোভার্টি রিডাকশন অ্যান্ড আরবান রেজিলিয়েন্স প্রোগ্রাম”-এর আওতায় রাজশাহী নগরের ১৪টি বস্তিতে পরিচালিত মাঠ পর্যায়ের অনুসন্ধান, কেস স্টাডি ও পরিবারভিত্তিক সাক্ষাৎকারের ভিত্তিতে এ নীতিপত্র প্রণয়ন করা হয়। অনুসন্ধানে দেখা গেছে, নগর কৃষি, সবুজায়ন এবং মৌলিক নাগরিক সেবার প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, আয় বৃদ্ধি, নারী ক্ষমতায়ন, সামাজিক সংহতি এবং জলবায়ু অভিযোজন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব।

নীতিপত্রে নগর কৃষিকে নগর উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা, বস্তিতে কমিউনিটি পুষ্টি বাগান স্থাপন, নিরাপদ পানি-বিদ্যুৎ-স্যানিটেশন নিশ্চিত করা, নারী নেতৃত্বভিত্তিক সবুজায়ন কর্মসূচি চালু করা, জলবায়ু অভিযোজন তহবিল গঠন এবং অংশগ্রহণমূলক নগর পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।

নীতিপত্রে উল্লেখ করা হয়, রাজশাহীসহ বাংলাদেশের নগরগুলোকে আরও সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগরে রূপান্তর করতে হলে উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে প্রান্তিক জনগোষ্ঠীকে স্থান দিতে হবে এবং তাদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বারসিক, রাজশাহীর সহযোগী কর্মসূচী কর্মকর্তা তহুরা খাতুন লিলির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বারসিক রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম। নীতিপত্রটি পাঠ করেন, বারসিক, রাজশাহীর সহযোগী কর্মসূচী কর্মকর্তা অমিত সরকার।

বস্তিবাসী ও নগর প্রান্তিক মানুষের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, নগর দরিদ্র অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জামালপুর বস্তির বাসিন্দা নিলুফা ইসমত আরা, বুধপাড়া বস্তির বাসিন্দা লতিফা বেগম ও ওমর আলী, চৌদ্দপাই বস্তির বাসিন্দা পাপিয়া বেগম, নামোভদ্রা বস্তির বাসিন্দা বাচ্চু মিয়া, বহরমপুর বস্তির বাসিন্দা মতি মিয়া, সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল পরিচালনাকারী যুব মো. রকি আলী, ফাতেমাতুজ জোহরাসহ প্রমূখ।

সংলাপে আলোচনায় অংশ নেন মেট্রেপলিটন কৃষি অফিসার রোয়ালিয়া রাজশাহী ফারজানা হক; রাজশাহী সিটি কর্পোরেশনের কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান; রাজশাহী ওয়াসার সহকারী প্রকৌশী ফারুক আহম্মেদ; গ্রীণ কোয়ালিশন রাজশাহীর সভাপতি, নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, বারসিকের প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম; বাসস রাজশাহীর বিশেষ সংবাদদাতা ড. আইনাল হক; বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমানসহ প্রমূখ।

নীতিপত্রের নীতিগত সুপারিশসমূহ হলো:

রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন পরিকল্পনায় নগর কৃষিকে অন্তর্ভুক্ত করতে হবে এবং নগর খাদ্য ও পুষ্টি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃতি দিতে হবে; প্রতিটি বস্তিতে কমিউনিটি পুষ্টি বাগান ও জলবায়ু-সহনশীল নগর কৃষি কর্মসূচি চালু করতে হবে, যাতে নিম্নআয়ের পরিবারগুলো পুষ্টিকর খাদ্যের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে পারে; বস্তিবাসীদের জন্য নিরাপদ পানি, বিদ্যুৎ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে হবে এবং ওয়াসা, নেসকো ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে সহজলভ্য সেবা প্রদান ব্যবস্থা গড়ে তুলতে হবে; নগর দরিদ্র, বিশেষ করে নারীদের জন্য বীজ, চারা, কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করতে হবে এবং নারী নেতৃত্বভিত্তিক নগর কৃষি ও সবুজায়ন তহবিল গঠন করতে হবে; প্রতিটি ওয়ার্ডে সবুজ করিডর, উন্মুক্ত সবুজ স্থান ও বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ করতে হবে, যাতে নগর তাপদ্বীপ প্রভাব কমানো এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা যায়; নগর দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিশেষ জলবায়ু অভিযোজন তহবিল গঠন করতে হবে এবং জলবায়ু বাজেটে তাদের জন্য নির্দিষ্ট বরাদ্দ নিশ্চিত করতে হবে; বস্তিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে অংশগ্রহণমূলক নগর পরিকল্পনা প্রণয়ন করতে হবে, যাতে উন্নয়ন কার্যক্রমে তাদের মতামত ও প্রয়োজন প্রতিফলিত হয়; নগর কৃষির জন্য বীজ ব্যাংক, কম্পোস্ট উৎপাদন, প্রযুক্তিগত সহায়তা ও প্রণোদনা তহবিল গঠন করতে হবে, যাতে এই খাতের টেকসই সম্প্রসারণ সম্ভব হয়; বস্তিবাসীদের জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন কর্মসূচি গ্রহণ করতে হবে এবং তাদের ভূমি ও আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে হবে; নগর দরিদ্রদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ করতে হবে এবং এসডিজি-১১ বাস্তবায়নের অংশ হিসেবে “জরমযঃ ঃড় ঈরঃু” ও “জরমযঃ ঃড় ইধংরপ ঝবৎারপবং” নীতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; কমিউনিটি ভিত্তিক জলবায়ু সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে নাগরিকরা জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আরও প্রস্তুত হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031