IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাসিকের ওয়ার্ড পর্যায়ের পরিচ্ছন্ন কর্র্মীদের মাঝে কম্বল ও সাবান বিতরণ

রাসিকের ওয়ার্ড পর্যায়ের পরিচ্ছন্ন কর্র্মীদের মাঝে কম্বল ও সাবান বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ের পরিচ্ছন্ন কর্র্মীদের কম্বল ও সাবান বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে নগর ভবনের গ্রীন প্লাজায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮৭৮ জন পরিচ্ছন্ন কর্মীর হাতে প্রত্যেককে ১টি কম্বল ও ৪টি করে সাবান তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এসময় বক্তব্য রাখতে মেয়র বলেন, শীতের প্রকোপ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত মানুষকে সহায়তা হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। রাসিকের ওয়ার্ড পর্যায়ে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সরকারী সহায়তার পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা, চাল, ডালসহ খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ সেকেন্ড ওয়েভ মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ব্র্যাকের সহায়তায় প্রত্যেক পরিচ্ছন্ন কর্মচারীকে ৪টি করে সাবান প্রদান করা হচ্ছে।

কম্বল ও সাবান বিতরণকালে রাসিকের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম. মাহাবুবুল হক পাভেল, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর লাইলী বেগম রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ত্রাণ কর্মকর্তা জুবায়ের হোসেন ও রাসিকের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31