IMG-LOGO

সোমবার, ৩১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকবাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরুবাঘায় প্রতিবন্ধীর চুরি যাওয়া অটোভ্যান উদ্ধার গ্রেফতার-১তানোরে ব্যবসায়ীকে বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার-৪রহনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যুনজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনভক্তদের সুখবর দিলেন তারকা রাশমিকাধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদানধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপনরায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে মাঝে মধ্যেই সৃষ্টি হয় তীব্র যানজট প্রতিকার চায় স্থানীয়রামান্দায় ‘নজরুল বর্ষ’উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনপ্রতিমন্ত্রীর সফরের দিনও অফিসে অনুপস্থিত ফুলবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উঠেছে নানা অভিযোগবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণরাণীগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮জন গ্রেফতার৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগরী বিএনপির ব্যাপক প্রস্তুতি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

​৩১শে আগস্ট ২০২৬ (সোমবার) সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা পরিষদ পুরাতন হলরুমে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। তিনি তাঁর বক্তব্যে জাতীয় কবির ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা, অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ