IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> রাজশাহী >> আরসিআরইউ’র বর্ষপূতি ও প্রকাশনার মোড়ক উন্মোচন

আরসিআরইউ’র বর্ষপূতি ও প্রকাশনার মোড়ক উন্মোচন

ধূমকেতু প্রতিবেদক : আট বছর পেরিয়ে নয় বছর পাড়ি দিতে চলেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। এ উপলক্ষে সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বিশেষ প্রকাশনা ‘অষ্টক’ এর মোড়ক উন্মোচন ও কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে কলেজের রজনীকান্ত সেন মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

আরসিআরইউ’র বিদায়ী সভাপতি বাবর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল প্রমূখ।

এছাড়াও বক্তব্য রাখেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, এনটিভির ব্যুরো প্রধান শ. ম. সাজু, ডেইলি স্টারের ব্যুরো প্রধান আনোয়ার আলী হিমু, আরসিআরইউ’র প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু খালিদ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে বেলা ১১টায় আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। এরপর বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন আরসিআরইউ’র পৃষ্ঠপোষক ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর। পরে বিশেষ প্রকাশনা ‘অষ্টক’ এর মোড়ক উন্মোচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের শিক্ষক উপদেষ্টা ড. সৈয়দ আলী আহসান, আজমত আলী, মোস্তাফিজুর রহমান, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক মামুন-অর-রশিদ, কালের কণ্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, রাজশাহী ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, আরসিআরইউ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফেরদৌস সিদ্দিকী, সাবেক সভাপতি শেখ রহমতুল্লাহ, সাবেক প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান রাজিব ও ফারিহা রহমান আন্নি।

সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটির সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন কলেজ অধ্যক্ষ। পরে নয়া কমিটির সভাপতি এম ওবাইদুল্লাহ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ এর হাতে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি-সম্পাদক। মধ্যাহ্নভোজের পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930