ধূমকেতু প্রতিবেদক : কর্মরত অবস্থায় দুষ্কৃতকারীদের হামলায় আহত সার্জেন্ট বিপুল ভট্টাচার্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
বুধবার দুপুর ২ ঘটিকায় তাকে দেখতে যান ও তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কার্যনিবাহী কমিটির সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরেফিন পারভেজ বন্ধন, নগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, রামেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ইচিপ এর সাধারণ সম্পাদক মনম কান্তি দাস সহ রামেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।


