IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীর
Home >> রাজশাহী >> টপ নিউজ >> দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠন

দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠন

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আঙ্গুর চাষ। এ চাষকে আরও সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং চাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দুর্গাপুরে গঠিত হয়েছে আঙ্গুর চাষীদের সমিতি। আয়োজকদের ধারণা, এটি হতে পারে দেশের প্রথম আঙ্গুর চাষীদের সমিতি। বৃহস্পতিবার ১৯ নভেম্বর উপজেলার বখতিয়ার গ্রামে এ কমিটি গঠন করা হয়।

জানাগেছে, সমিতি গঠনের প্রাথমিক ধারণা আসে দেশের প্রথম দিকের আঙ্গুর চাষী রুহুল আমিনসহ কয়েকজন উদ্যোক্তার হাত ধরে। তাঁদের উদ্যোগ ও আগ্রহে দেশের বিভিন্ন অঞ্চলের আঙ্গুর চাষীদের একত্রিত করার এ উদ্যোগ বাস্তবে রূপ নেয়।

দুর্গাপুরে আঙ্গুর চাষের সম্ভাবনা তৈরির পাশাপাশি চাষীদের বিভিন্ন কারিগরি সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় শুরু থেকেই পাশে রয়েছে উপজেলা কৃষি অফিস। আঙ্গুর বাগান স্থাপন, পরিচর্যা, সার ব্যবস্থাপনা, রোগবালাই দমনসহ বিভিন্ন বিষয়ে চাষীদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়ে আসছে কৃষি বিভাগ। চাষীদের নতুন নতুন উদ্যোগকে উৎসাহিত করা এবং আঙ্গুর চাষের সম্ভাবনাকে কাজে লাগাতেও কাজ করছে উপজেলা কৃষি অফিস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তোহিদুর রহমান, দুর্গাপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফিরোজ আহম্মেদ ও মোতালেব হোসেন। এছাড়া চুয়াডাঙ্গা, জয়পুরহাট, নাটোরসহ বিভিন্ন জেলা এবং রাজশাহী জেলার প্রায় সব উপজেলার আঙ্গুর চাষীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী বলেন, “আঙ্গুর চাষ আমাদের দেশে একটি সম্ভাবনাময় কৃষি উদ্যোগ। তবে এ চাষে নানা ধরনের কারিগরি চ্যালেঞ্জ রয়েছে। দুর্গাপুরের আঙ্গুর চাষীদের শুরু থেকেই কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। সমিতি গঠনের মাধ্যমে চাষীরা নিজেদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো পরস্পরের সঙ্গে ভাগাভাগি করতে পারবেন। পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ ও সরকারি সহযোগিতা আরও কার্যকরভাবে চাষীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।”

অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন বলেন, “সমিতির মাধ্যমে আঙ্গুর চাষীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ পাবেন। উন্নত চাষ পদ্ধতি, রোগবালাই ব্যবস্থাপনা, উৎপাদন ও বিপণনসহ বিভিন্ন বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে। কৃষি বিভাগ আঙ্গুর চাষের উন্নয়ন ও সম্প্রসারণে চাষীদের পাশে থাকবে।”

সমিতি গঠনের অন্যতম উদ্যোক্তা আঙ্গুর চাষী রুহুল আমিন বলেন, “আঙ্গুর চাষ করতে গিয়ে আমরা নানা ধরনের সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হই। একেক এলাকার চাষীদের অভিজ্ঞতা একেক রকম। সবাইকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারলে নিজেদের অভিজ্ঞতা বিনিময়, সমস্যা সমাধান এবং আঙ্গুর চাষের উন্নয়নে একসঙ্গে কাজ করা সহজ হবে। সেই চিন্তা থেকেই এই সমিতি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সমিতির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের আঙ্গুর চাষীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি আঙ্গুর চাষের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণ সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

সম্ভাবনাময় আঙ্গুর চাষকে এগিয়ে নিতে চাষীদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31