ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় মানবতার সেবায় শীতার্তদের পাশে শীতবস্ত্র বিতরণ করলেন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ধামিন কামনগর গ্রামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিঃ এবং এক্সিম ব্যাংক লিঃ এর সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় শতাধিক ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশন।
ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সমরেশ কুমার সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, এনআরবিসি ব্যাংক লিঃ নওগাঁ শাখার ব্যবস্থাপক শ্যামল কুমার বর্মন, এক্সিম ব্যাংক লিঃ নওগাঁ শাখার ব্যবস্থাপক আবুল কাশেম, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি অরুণ কুমার হালদার, সহ-সভাপতি কৃষ্ণা মন্ডল, ইউপি সদস্য মাহাবুর রহমান, সুকমল প্রামানিক, মাসটার গৌর সাহা, আকরাম হোসেন মাস্টার প্রমুখ।


