IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> রাজশাহী >> নতুন স্বপ্নে বিভোর বাঘার ভূমি-গৃহহীন ১৬ পরিবার

নতুন স্বপ্নে বিভোর বাঘার ভূমি-গৃহহীন ১৬ পরিবার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ‘কোনোদিন ভাবিনি আমার নিজের একটি ঘর হবে। পরিবার নিয়ে এক সাথে থাকবো। সত্যিই প্রধানমন্ত্রী শেষ হাসিনা আমাদের মতো গরিবদের নিয়া ভাবেন।’ নতুন একটি ঠিকানা পেয়ে এমনটি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বাঘার ষাটোর্ধ্ব বয়স্ক পদ্মার চরাঞ্চলের লাইলী বেগম।

দুই বছর পূর্বে পদ্মার ভাঙ্গনে তাঁর বাড়ি নদীগর্বে বিলিন হয়ে যাই। সেই থেকে তিনি কখনো মেয়ে-জামাই, আবার কখনো-কখনো অন্যার বাড়ীতে কাজ করে জীবিকা নিরবরাহ করতেন। শুধু লাইলী বেগম নন, তার মতো এখন ঘর-জমি পেয়ে অনেকেই স্বপ্নে বিভোর।

শনিবার বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলার হেলালপুর গ্রামে গিয়ে তাদের ঘর-বাড়ী বুঝিয়ে দেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু-সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এর আগে সকাল ১১ টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান সররাসরি পরিদর্শন করেন উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ, জন প্রতিনিধি, পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, শিক্ষক মন্ডলী ও সাংবাদিক-সহ সমাজের সুধীজন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্রীতে কেউ গৃহহীন থাকবে না। তিনি বলেন, জাতীর পিতার পরিকল্পনা ছিল ভাগ্য উন্নয়ন। এ দিক থেকে জিয়াউর রহমান মানুষের ভাগ্য নিয়ে খেলা করেছে এবং নির্বাচন নিয়ে প্রহসন সৃষ্টি করেছে।

অথচ আমরা ঠিকানা বিহীন হতদরিদ্রদের মাথা গোজার ঠায় করে দিচ্ছি। তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু। আমরা যদি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারি, তাহলে দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আতœা শান্তি পাবে।

সূত্রে জানা গেছে, সারা দেশে মুজিব শতবর্ষ উপলক্ষে ক-শ্রেণীভূক্ত ভূমি ও গৃহহীন পরিবারের জন্য ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে “প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রায় ৬৬ হাজার ১৮৯ টি পাকা বাড়ী নির্মাণ হয়েছে। এর মধ্যে রাজশাহীতে নির্মান হচ্ছে ৬৯২ টি। তবে বাঘা উপজেলায় বরাদ্দ এসছে ১৬টি পরিবারের নাম। যাদের প্রত্যেককে শনিবার জমির কাগজ সহ ঘর হস্তান্তর করা হয়েছে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নিজের বাড়ি পেয়ে যাওয়া ভূমিহীন-গৃহহীন মানুষগুলো এখন নতুন স্বপ্নে বিভোর। দেশজুড়ে বাস্তবায়িত এই কর্মসূচির আওতায় রাজশাহীর বাঘা উপজেলার মহদিপুর গ্রামে ভূমিহীন-গৃহহীন ১৬ টি পরিবারকে বিনা পয়সায় দুই কক্ষ বিশিষ্ট ঘর করে দেয়া হয়েছে। তারা ঘর পেয়ে মহাখুুশি

তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পের উদ্দেশ্য হল-ভূমিহীন, গৃহহীন, ছিন্ন অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণপ্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31