IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রাজশাহীর ১৮ ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রাজশাহীর ১৮ ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহানগরীর ১৮নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। রাসিকের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচার উদ্যোগে শনিবার বিকেলে শাহ মখদুম থানার মোড় সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছয় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সব সময় মানুষের পাশে থাকে। করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। শীত শুরুর পর থেকে সারা বাংলাদেশে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর পাঠানো শীতবস্ত্র আমরা বিতরণ করছি।

মেয়র আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। সরকার নিজস্ব অর্থে পদ্মা সেতু সহ দেশে মেগা প্রজেক্ট সহ সার্বিক উন্নয়ন করছে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীর সার্বিক উন্নয়ন কাজ চলমান আছে। রাজশাহীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। শিল্পায়ন ও কর্মসংস্থানের জন্য তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন। বিসিক শিল্পনগরী-২, চামড়া শিল্প পার্ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ শেষ হলে এখানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। এজন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ জনশক্তিতে পরিণত হতে চাকরিপ্রত্যাশীদের আহŸান জানান মেয়র।

মেয়র আরো বলেন, ইতোমধ্যে ভারত সরকার শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন পাঠিয়েছে। জনগণকে সুরক্ষিত রাখতে সরকার ইতোমধ্যে তিন কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চুক্তি করেছে। জনগণকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে সরকার।

১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, কার্যনির্বাহী সদস্য বাদশা শেখ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, শাহমখদুম থানা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আখতারুল আলম, যুগ্ম সাধারণ আসকান আলী সরদার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ১৮নং ওয়ার্ডের (উত্তর) আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জান বক্স।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31