IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দাম
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বারিন্দ মেডিকেল কলেজ হোস্টেলে ভারতীয় শিক্ষার্থীর লাশ

বারিন্দ মেডিকেল কলেজ হোস্টেলে ভারতীয় শিক্ষার্থীর লাশ

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজের হোস্টেল থেকে ভারতীয় এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ইকবাল জাফর (২৩)। তার বাড়ি ভারতের মূর্শিদাবাদ জেলার রঘুনাথ থানা এলাকায়। বাবার নাম মোজাম্মেল শেখ। ইকবাল বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার ২২ জানুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে নগরীর ভদ্রা আবাসিক এলাকায় অবস্থিত বারিন্দ্র মেডিকেল কলেজ হোস্টেল থেকে লাশ উদ্ধার করা হয়। অন্যান্য শিক্ষার্থীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ হাসপাতালে মর্গে রাখা হয়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

শনিবার সকালে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কি তাকে কেউ হত্যা করেছে এ বিষয়ে জানা যায়নি। তবে পুলিশের ধারণা ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কেন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বি কে দাম বলেন, করোনা পরিস্থিতির কারণে ইকবাল ভারতেই অবস্থান করছিলেন। কিছুদিন আগে তিনি বাংলাদেশে এসে রাজধানীতে তার এক বন্ধুর বাসায় ওঠেন। গত ২০ জানুয়ারি তিনি রাজশাহী এসে বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হোস্টেলে ওঠেন। এ হোস্টেলে আগে প্রতি কক্ষে দুজন বিদেশি শিক্ষার্থী থাকলেও এখন করোনাভাইরাসের কারণে একজন করে রাখা হয়। ইকবাল তার নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, সন্ধ্যার পর শিক্ষার্থীই বাইরে থেকে ফিরে ইকবালকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেন। এরপর তারাই লাশ নামিয়ে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইকবালের মানসিক সমস্যা ছিল। এর আগে দুই বার তাকে চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়। আত্মহত্যার বিষয়টি ভারতে তার মামা এবং রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়কে জানানো হয়েছে।

এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মুনির বলেন, বারিন্দ মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কেন তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31