IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> রাজশাহী >> রাজশাহী সিটি কর্পোরেশনের ৮ম সাধারণ সভা

রাজশাহী সিটি কর্পোরেশনের ৮ম সাধারণ সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের ৮ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, দায়িত্বগ্রহণের পর থেকে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নসহ সকল নাগরিকসেবা প্রদান করে আসছি। রাজশাহীকে একটি উন্নত, বাসযোগ্য, আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে করতে কাজ করে যাচ্ছি। রাজশাহীর উন্নয়নে ইতোমধ্যে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে যে সময় নষ্ট হয়েছে, সেটি কাটিয়ে উঠে উন্নয়ন কর্মকাÐ ত্বরান্বিত করতে করা হচ্ছে।

মেয়র আরো বলেন, আগামী আগামী ১লা ফেব্রæয়ারি হতে মহানগরীর ৩০টি ওয়ার্ডের প্রাইমারী ও সেকেন্ডারী ড্রেনের কাদামাটি এক্সাভেটর মেশিন দ্বারা পরিস্কার করা হবে। কাউন্সিলরগণের মতামতের ভিত্তিতে প্রাইমারী ও সেকেন্ডারী ড্রেনের কাদামাটি অপসারণযোগ্য ড্রেনের তালিকা, ড্রেনের উপর অবস্থিত অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করা হবে। এটি বাস্তবায়িত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যার ফলে আগামী বর্ষা মৌসুমে নগরীতে আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না। রাসিকের আয় বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ওয়ার্ড পর্যায়ে ট্রেড লাইসেন্স সহ প্রিমিসেস লাইসেন্স প্রদান বিষয়ে কার্যকরী ভূমিকা রাখতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পিপিআর এর মাধ্যমে নির্মাণাধীন মার্কেট সমূহের জটিলতা নিরসনে প্রকৌশল বিভাগকে আরো কার্যকরী ভূমিকা রাখার নির্দেশনা প্রদান করেন মেয়র।

তিনি বলেন, সাহেব বাজার, শালবাগান বাজার, ভদ্রা বাজার, নওদাপাড়া বাজার, কোট বাজার ¯øটার হাউজ নির্মাণ করা হবে। ইতিমধ্যে সাহেব বাজারে স্লাটার হাউজ নির্মাণ কাজ শুরু হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়নে পৃথক ল্যান্ড ফিল স্টেশন নির্মাণ করা হবে।

সভায় অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটি, জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটি, মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি, পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটি, পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটি, পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটি, অটোরিক্সা/চার্জার রিক্সা ও ড্রাইভার লাইসেন্স ২০২০-২০২১ সুষ্ঠভাবে পরিচালনার নিমিত্ত গঠিত কমিটির বিভিন্ন প্রস্তাবলী পাঠ ও অনুমোদন করা হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগী সংস্থার মাধ্যমে নির্মাণাধীন মার্কেট সমূহ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

সভার শুরুতে গত ৭ম সাধারণ সভা হতে ৮ম সাধারণ সভা পর্যন্ত দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিত্ব, সিটি কর্পোরেশন এলাকায় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা ও কর্পোরেশনের যে সকল কর্মকর্তা/কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাদের বিষয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাব শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সোনাদিঘি মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ মামুনুর রশীদ।

সভা মঞ্চে উপবিস্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ। সভায় রাসিকের সকল ওয়ার্ড কাউন্সিলর, সকল বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31