ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম এর স্ত্রী সুলতানা জাহান শনিবার রাত ১০ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সুলতানা জাহানের জানাযার নামাজ রোববার বাদ যোহর খোঁজাপুর গোরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, সদস্য জহির উদ্দিন তেতু, নগর আওয়ামী লীগের সদস্য ও মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহির হোসেন সুজা। জানাযা শেষে খোঁজাপুর গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।


