IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> হলুদে রঙ্গিন আড়ানী, পরিচর্যা পরিদর্শনে প্রতিমন্ত্রী শাহরিয়ার

হলুদে রঙ্গিন আড়ানী, পরিচর্যা পরিদর্শনে প্রতিমন্ত্রী শাহরিয়ার

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাজশাহীর বাঘায় হলুদ চাষ করে কৃষকদের ভাগ্য বদলে গেছে। বিশেষ করে উপজেলার সমতল ও চরাঞ্চল এলাকায় এ বছর ব্যাপক পরিমান হলুদের চাষাবাদ হয়েছে। এই হলুদকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে চাতাল।

এর মধ্যে কেবল আড়ানী এলাকায় গড়ে উঠেছে শতাধিক চাতাল। এ সব চাতালে হলুদের রঙ্গে রঙ্গীন হচ্ছে আড়ানী গ্রাম। সম্প্রতি নিজ বাড়ীর সন্নিকটে শীতের কোয়াশা ভেজা সকালে একটি হলুদের চাতাল পরিদর্শন করতে দেখা গেছে স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে।

সরেজমিন, উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে লক্ষ করা গেছে, পতিত ও বাড়ির পার্শ্ববর্তী আবাদি জমিতে অন্যান্য ফসলের ন্যায় এবার অনেক কৃষক হলুদ চাষাবাদ করছেন। কৃষকদের মতে, বিগত বছর গুলোয় হলুদ আবাদ করে ব্যাপক লাভ হওয়ায় পূর্বের যে কোন সময়ের চেয়ে এবার কৃষকরা বেশি পরিমান জমিতে হলুদ চাষাবাদ করেছেন।

সম্প্রতি এ সব হলুদ উত্তোলন শুরু হয়েছে। এই হলুদকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে হলুদ সেদ্ধ ও শোকানোর জন্য বড়-বড় চাতাল। এর মধ্যে আড়ানী এলাকায় গড়ে উঠেছে শতাধিক চাতাল। যা পরিদর্শন করতে লক্ষ করা গেছে স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে। তিনি হলুদের সম্ভাবনা নিয়ে স্থানীয় কৃষক-সহ ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন বলেও জানান অনেকে।

অনুসন্ধ্যানে জানা গেছে, অল্প সময় ও কম পরিশ্রমে বেশি লাভ এবং কীটনাশকের তেমন একটা প্রয়োজন হয় না হলুদ আবাদে। এ কারনে আনেকেই আম-বাগান সহ প্রতিতি জমিতে হলুদ চাষাবাদে ঝুঁকে পড়ছেন।

হলুদ চাষিরা জানান, এক শতক জমিতে ৬ থেকে ৭ শ টাকা খরচ করে হলুদ চাষ করে ৩ থেকে ৪ মণ হলুদ পাওয়া যায়। ওই হলুদ শুকানোর পরে বিক্রি হয় ৪ থেকে ৫ হাজার টাকা মন হিসাবে। আর শ্রমিকরা সকাল ৮ টা হতে বেলা ২ টা পর্যন্ত হলুদ তুলে মজুরি পান ৩০০ টাকা। এতে করে তারাও আর্থিক ভাবে লাভবান হন।

উপজেলার পদ্মার চরাঞ্চলের কৃষক বাবলু দেওয়ান জানান, তিনি বিগত সময়ে চরের মাটিতে কখনো-ই হলুদের চাষবাদ করেননি। কিন্তু গত বছর হলুদ আবাদিরা বাম্পার দাম পাওয়ায় তিনি এবার প্রায় দুই বিঘা উচু জমিতে হলুদ আবাদ করেছেন।

এদিকে নিজ উদ্যোগে উপজেলার বাউসা এলাকার একটি আম বাগানে হলুদ চাষ করেছেন উদ্যমী যুবক আব্দুল ওহাব। তিনি একাধারে একজন কৃষক-ও শিক্ষক। তার সাথে কথা বলে জানা যায়, তিনি এ বছর প্রায় তিন বিঘা জমিতে হলুদের চাষ করেছেন। এর মধ্যে এক বিঘা রয়েছে আম বাগান। তার মতে, শ্রম ও সাধনা দিয়ে ফসল আবাদ করলে যে কোন আবাদে সাবলম্বী হওয়া সম্ভব।

আব্দুল ওহাব জানান, হলুদ চাষের সময় তিনি ১১ হাজার টাকার বীজ ক্রয় করে হলুদ রোপণ করেন। রোপিত হলুদের গাছ গজানোর সময় দুই একটি সেচ ও পরিমানমত রাসায়নিক সার ছাড়া তেমন কিছুই দেননি। বর্তমানে তার যে পরিমান হলুদ উৎপাদন হয়েছে তাতে খরচের তুলনায় দশ গুন বেশি টাকা আয় হবে ।

আড়ানী পৌর এলাকার বাসিন্দা ও পৌর কাউন্সিলর মোজাম্মেল হক রাজ, নওটিকার আলাল হোসেন, তেথুলিয়ার সাইফুল ইসলাম, বলিহার গ্রামের আব্দুল জলিল, আমোদ পুর গ্রামের আলী আকবর ও শাজাহান আলী সহ আরো অনেকেই জানান, সরকার হলুদের ন্যায্য বাজার উপহার দিতে পারলে এ দেশে কখনোই হলুদ সংকোট হবে না। বর্তমানে রাজশাহী অঞ্চলে যে পরিমান আম বাগান রয়েছে তার মধ্যে সবাই যদি কম-শেশী হলুদ চাষাবাদ করে তাহলে দেশের চাহিদা পুরনের পর বিদেশেও রপ্তানী করা সম্ভব।

আড়ানী এলাকার হলুদ ব্যবসায়ী সিদ্দিক শেখ, শাহাদত হোসেন, রমজান, ফজলু, দিনাজ, হায়দার আলী, ইদ্রিশ আলী ও সাত্তার জানান, বর্তমানে আড়ানী পৌর এলাকার মধ্যে কাঁচা হলুদ কেনা ও সেদ্ধকরে শুকানোর পর বিক্রী’র নিমিত্তে প্রায় শতাধিক চাতাল তৈরী হয়েছে। এ সমস্ত চাতালে ভাল হলুদ (কাঁচা) ৮ শ’ থেকে ১২ শ টাকার মধ্যে বেচা-কেনা হচ্ছে। অপর দিকে সুখানোর পর ৪ থেকে ৫ হাজার টাকার মধ্যে বিক্রী করা হচ্ছে। এর বেশির ভাগ হলুদ স্কয়ার কম্পানী ক্রয় করছেন বলেও তারা উল্লেখ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, হলুদ উৎপাদনের ক্ষেত্রে জেলা অফিস থেকে লক্ষ্য মাত্রার কোন তালিকা দেয়নি। তাই কত বিঘা জমিতে হলুদ উৎপাদন হচ্ছে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে, এ উপজেলায় প্রায় ৪ থেকে ৫ হাজার হেক্টর জমিতে হলুদ চাষ হচ্ছে। তার মতে, অত্র উপজেলার মাটি হলুদ উৎপাদনের জন্য অত্যান্ত উপযোগী। তিনি হলুদ চাষের জন্য কৃষকদের সু-পরামর্শ দিয়ে থাকেন বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31