ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার ব্যক্তিগত উদ্যোগে শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেন। উত্তরের হিমেল হাওয়ায় প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ। অনেক কষ্টে সেই শীত পাড়ি দিচ্ছেন শিশু সহ বয়ষ্করা। হাড় কাপানো এই শীতে যেন ওই সকল মানুষ কষ্ট না পায় সেই লক্ষ্যে শীতবস্ত্র উপহার প্রদান করে চলেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে চাঁইপাড়ার হিন্দু পাড়ায় মন্দির প্রাঙ্গণে শীতবস্ত্র নিয়ে উপস্থিত হন উপজেলা চেয়ারম্যান। সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং একটি করে শীতবস্ত্র প্রদান করেন।
এ যেন মানবতার উজ্জল দৃষ্টান্ত। শুধু চাঁইপাড়ায় নয় উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের পাশে মানবতার সেবায় এগিয়ে এসেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আকবর আলী, লোকমান আলী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক সালাউদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক সাহাদ আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাস্টার লুৎফর রহমান, আজাদ আলী, ইনতাজ আলী, উপজেলা কৃষকলীগের নেতা কামরুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের আহŸায়ক ফিরোজ আহম্মেদ প্রমুখ।
সেই সাথে মন্দিরের সংস্কার সহ নাট মন্দির নির্মাণের ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।


