ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য এনামুল হক কলিন্স এর ফুপু বেগম ফজিলাতুন্নেসা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বেগম ফজিলাতুন্নেসা’র জানাযার নামাজ মঙ্গলবার বাদ যোহর হেতেম খাঁ ছোট মসজিদে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সদস্য এনামুল হক কলিন্স সহ নেতৃবৃন্দ, পরিবারবর্গ এবং মুসল্লিগণ। জানাযা শেষে হেতেম খাঁ গোরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়।


