IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দ্বায়িত্ব নেয়ার চারদিনের মাথায় অগ্রিম ভাতা তুলে সমালোচনায় নবনির্বাচিতরা

দ্বায়িত্ব নেয়ার চারদিনের মাথায় অগ্রিম ভাতা তুলে সমালোচনায় নবনির্বাচিতরা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া পৌরসভায় অর্থ বরাদ্দ না থাকায় দীর্ঘ কয়েক মাস থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্মানি ভাতাও বকেয়া পড়ে আছে। দ্বায়িত্ব নেয়ার চার দিনের মাথায় নবনির্বাচিত জনপ্রতিনিধিরা অগ্রিম চলতি মাসের সম্মানি ভাতা উত্তোলন করায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এদিকে অস্থায়ী কর্মচারীরা দীর্ঘ ৯মাস যাবত কোনো বেতন-ভাতা না পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

পৌরসভা দপ্তর সূত্রে জানা গেছে, বরাদ্দ না থাকায় সাবেক জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা বকেয়া পড়েছে ১২ লাখ ১২ হাজার টাকা। স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া ৪৮ লাখ ৮০ হাজার ৯৭৪ টাকা ও চুক্তিভিক্তিক ২৮ জন কর্মচারীদের ৯ মাসের বকেয়া রয়েছে ১১ লাখ ৪৯ হাজার ৭৪০ টাকা। এদিকে গত ৩ ফেব্রæয়ারী নবনির্বাচিত জনপ্রতিনিধিরা আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব গ্রহণ করেন। তাদের দ্বায়িত্ব নেয়ার ৪ দিনের মাথায় ৭ ফেব্রুয়ারী পৌরসভার তিনটি ব্যাংক হিসাব থেকে মোট ১ লাখ ৩৮ হাজার টাকা উত্তোলন করে জনপ্রতিনিধি ও স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের চলতি মাসের অগ্রীম বেতন-ভাতা প্রদান করা হয়।

সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, দীর্ঘদিনের বকেয়া ফেলে রেখে কিভাবে অগ্রীম বেতন-ভাতা দেয়া হলো তা আমার বোধগম্য নয়। বিষয়টি আমি লোকমূখে শুনেছি। আমার জানামতে পূর্বের বেতন-ভাতার জের আগে দেয়ার কথা।

চুক্তিভিক্তিক কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে আমরা ২৮ জন চুক্তি ভিক্তিক কর্মচারী হিসাবে কাজ করছি। দীর্ঘ ৯ মাস যাবত পৌরসভা থেকে আমাদের কোনো বেতন-ভাতা দেয়া হয় না। যার কারণে আমাদের মধ্যে অনেকেই চড়া সুদে ঋণ নিয়ে সংসারের খরচ চালাচ্ছেন। অনেকেই এক বেলা কোনো রকমে খেয়ে না খেয়ে বেঁচে আছেন। অথচ জনপ্রতিনিধিরা দ্বায়িত্বে আসার সপ্তাহ না যেতেই তাদের অগ্রিম ভাতা দেয়া হচ্ছে।

এ বিষয়ে পৌরসভার হিসাব রক্ষক বিপ্লব কোনো প্রকার বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করলেও সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম অগ্রীম বেতন-ভাতা উত্তোলণের বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্রীম বেতন-ভাতা দেয়া না দেয়ায় কোনো সমস্যা নেই। তবে যারা বকেয়া পাবেন তাদেরও পর্যায়ক্রমে দেয়া হবে।

এ ব্যাপারে নবনির্বাচিত পৌর মেয়র আল মামুন খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31