IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> পুঠিয়ায় শিক্ষক হত্যার মূল আসামীদের আটক ও বিচারের দাবী

পুঠিয়ায় শিক্ষক হত্যার মূল আসামীদের আটক ও বিচারের দাবী

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় নিহত স্কুল শিক্ষক সোহেল রানার (৩৫) দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দোষীদের আটক ও সুষ্ঠু বিচার নিশ্চিত করণের দাবী করেছেন বক্তরা।

উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে অডিটরিয়াম হল রুমে শোক জ্ঞাপন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাঠালবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নরুল হাই মোহাম্মদ আনাছ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রশিদ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও নিহত শিক্ষক সোহেল রানার পরিবারে লোকজন উপস্থিত ছিলেন।

নিহত স্কুল শিক্ষক সোহেল রানার পিতা মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান আলী বলেন, আমার সহজ-সরল ছেলেকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এদের মধ্যে ভাদু মিয়ার ছেলে তাজুল ইসলাম অন্যতম। এছাড়া তার সহযোগি আপন ভাই মাজেদুল, প্রতিবেশী সুলতান ও জুবায়ের লাঠি দিয়ে আমার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার দোষীদের ফাঁসি চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নরুল হাই মোহাম্মদ আনাছ নিহত শিক্ষক পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে বলেন, এই মামলায় তালিকাভূক্ত সকল আসামীদের আটক করতে পুলিশকে বলা হয়েছে। পাশাপাশি ভূক্তভোগি পরিবার যেনো সুষ্ঠু বিচার পান সে বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

বেলপুকুর (আরএমপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, শিক্ষক হত্যা মামলার আসামীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী সকালে মাহেন্দ্রা বাজারে একটি শালিস বৈঠকে প্রকাশ্যে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হোন দোমাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা। এরপর স্থানীয় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করার একদিনের মাথায় চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিন রাতেই তার পিতা মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। পুলিশ ওই রাতেই মাজেদুল ইসলাম নামে একজনকে আটক করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31